মেয়েদের অনলাইনে সুরক্ষিত থাকার পাঠ দেবে Facebook

মেয়েদের অনলাইনে সুরক্ষিত থাকার পাঠ দেবে ফেসবুক। সারা ভারতে বিভিন্ন বিশ্ববিধ্যালয়ে গিয়ে মেয়েদের এই পাঠ দেবে ফেসবুক।

মেয়েদের অনলাইনে সুরক্ষিত থাকার পাঠ দেবে Facebook

প্রায় 60,000 মহিলাকে ইন্টারনেট, সোশাল মিডিয়া ও ইমেল সুরিক্ষিতভাবে ব্যাবহারের উপায় বাতলাবে ফেসবুক

হাইলাইট
  • মেয়েদের অনলাইনে সুরক্ষিত থাকার পাঠ দেবে ফেসবুক
  • 60,000 মহিলাকে ইন্টারনেট সুরিক্ষিতভাবে ব্যাবহারের উপায় বাতলাবে ফেসবুক
  • ভারতে আগামী এক বছর ধরে চলবে ফেসবুকের এই প্রোগ্রাম
বিজ্ঞাপন

এবার মেয়েদের অনলাইনে সুরক্ষিত থাকার পাঠ দেবে ফেসবুক। জাতীয় মহিলা কমিশানের সাথে হাত মিলিয়ে প্রায় 60,000 মহিলাকে ইন্টারনেট, সোশাল মিডিয়া ও ইমেল সুরিক্ষিতভাবে ব্যাবহারের উপায় বাতলাবে এই সোশাল মিডিয়া জায়েন্ট। সারা ভারতে বিভিন্ন বিশ্ববিধ্যালয়ে গিয়ে মেয়েদের এই পাঠ দেবে ফেসবুক। ভারতে আগামী এক বছর ধরে চলবে ফেসবুকের এই প্রোগ্রাম। 

অনলাইনে কোন তথ্য সঠিক আর কোনটি ভুয়ো তা বুঝতে ডেখাবে এই প্রোগ্রাম। এমনটাই জানানো হয়েছে মার্কিন সোশাল মিডিয়া জায়েন্ট কোম্পানির তরফ থেকে। বিভিন্ন প্রাদেশিক ভাষায় এই শিক্ষা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

“ভারতে প্রতিদিন আরও বেশি করে মহিলা অনলাইন হচ্ছেন। আর তাই সম্প্রতি  জাতীয় মহিলা কমিশানে বেড়েছে সাইবার ক্রাইমের অভিযোগ। আর এই ট্রেণদ খুবি বিপজ্জনক। মেয়েরা যাতে অনলাইনে সুরক্ষিত বোধ করেন তার দায়িত্ব আমাদের। ” বলে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশানের চেয়ারপার্সন রেখা শর্মা।

“এই মহান উদ্যোগের জন্য আমরা ফেসবুক ও সাইবার পিস ফাউন্ডেশানকে সাধুবাদ জানাই। এই প্রোগ্রাম থেকে দেশের মেয়েরা উপকৃত হবেন বলেই আমাদের আশা।” বলেন রেখা শর্মা।

প্রসঙ্গত রাচির একটি সংস্থা সাইবার পিস ফাউন্ডেশান। জনমানষে সাইবাই সিকিউরিটি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে ঝাড়খন্ডের এই সংস্থাটি।

এই ডিজিটাল লিটারেসি প্রোগ্রামের মাধ্যমে দেশের বড় সব বিশ্ববিদ্যালয়েই মেয়েদের অনলাইন সিকিউরিটি নিয়ে সচেতন করে তোলা হবে। হরিয়ানা, দিল্লি, মানিপুর, সিকিম, মেঘালয়, মহারাষ্ট্র ও তামিলনাডু তে একাধিক বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রাম আগামি এক বছর ধরে চলবে বলে জানিয়েছে জাতীয় মহিলা কমিশান।

“মহিলারা অনলাইনে আরও বেশি করে যোগদান করলে দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়বে। আর সেই জন্যইন দেশের মহিলাদের আরও বেশি করে অনলাইনে আসা প্রয়োজন।” বলে জানিয়েছেন ভারতে ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টার আঁখি দাস।

তিনি আরও বলেন, “অনলাইনে নিজেদের সুরক্ষিত বোধ করলে তবেই নিজেদের মতামত অনলাইনে সঠিকভাবে জানাতে পারবেন মহিলারা”। 


 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »