ব্যক্তিগত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদত্যাগ করলেন Flipkart প্রধান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 নভেম্বর 2018 12:51 IST
হাইলাইট
  • পদত্যাগ করলেন Flipkart প্রতিষ্ঠাতা ও সিইও নিনি বানসাল
  • যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিনি বানসাল
  • মে মাসে Flipkart এর 77 শতাংশ শেয়ার কিনে নিয়েছিল Wallmart

পদত্যাগ করলেন Flipkart প্রতিষ্ঠাতা ও সিইও নিনি বানসাল। সম্প্রতি Walmart ভারতীয় ই-কমার্স কোম্পানি অধিগ্রহন করেছিল। মঙ্গলবার এক বিবৃতিতে বিনির সরে দাঁড়ানোর খবর জানিয়েছে Wallmart।

“ব্যক্তিগত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল বিনির বিরুদ্ধে। এই জন্য Flipkart ও Wallmart এর তরফ থেকে স্বাধীন তদন্ত করা হয়েছে।” এক বিবৃতিতে জানিয়েছে Wallmart। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিনি বানসাল। কল্যান কৃষ্ণমূর্তি Flipkart সিইও হিসাবে কাজ করবেন। Jabong ও Myntra কোম্পানির প্রধান থাকবেন কল্যান। PhonePe কোম্পানির সিইও হিসাবে কাজ করবেন সমীর নিগম।

Advertisement

মে মাসে Flipkart এর 77 শতাংশ শেয়ার কিনে নিয়েছিল মার্কিন রিটেল জায়েন্ট Wallmart। Wallmart এর বিবৃতিটি নীচে প্রকাশ করা হল:

আজ ফ্লিপকার্ট গ্রুপের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিনি বানসাল। ফ্লিপকার্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সহ প্রতিষ্ঠাতা বিনি। তবে সাম্প্রতি ঘটনার জেরে পদত্যাগ করতে হয়েছে তাঁকে।

ফ্লিপকার্ট ও ওয়ালমার্টের তরফ থেকে আলাদা স্বাধীন তদন্তের পরে ইস্তফা দিয়েছেন বানসাল। তার বিরুদ্ধে ব্যক্তিগত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বানসাল। তবে এই তদন্ত নিরপেক্ষভাবে করা আমাদের কর্তব্য ছিল। যদিও এই তদন্দে অভিযোগকারীর অভিযোগ দৃঢ়ভাবে প্রমাণ হয়নি। তবে সেই মুহুর্তে বিনির উত্তর তদন্তকারীদের মনে সন্দেহ জাগিয়েছে। সেই কারনেই বিনির পদত্যাগ পত্র গৃহীত হয়েছে।

Advertisement

অনেকদিন ধরেই পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বিনি। আমরা বিনিকে সাসপেনশানের কথা ভেবেছিলাম। এক ধাপ এগিয়ে বিনির পদত্যাগ গৃহীত হল। কল্যান কৃষ্ণমূর্তি ফ্লিপকার্ট সিইও হিসাবে কাজ করবেন। জাবং ও মিন্ত্রা কোম্পানির প্রধান থাকবেন কল্যান। ফোনপে কোম্পানির সিইও হিসাবে কাজ করবেন সমীর নিগম। সমীর ও কল্যান সরাসরি বোর্ডকে রিপোর্ট করবেন।

আমাদের কোম্পানির নেতৃত্বে সম্পূর্ণ ভরসা রয়েছে। এই তদন্ত আরও দীর্ঘ সময়ের জন্য চলতে থাকবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart, Binny Bansal, Walmart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  2. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  3. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  4. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  5. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  6. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  7. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  8. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  9. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  10. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.