নতুন 4K টিভি লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 জুন 2018 15:05 IST
হাইলাইট
  • 75 ইঞ্চির নতুন এই মডেল লঞ্চ করেছে Xiaomi
  • 10 জুন থেকে চিনে বিক্রি শুরু হবে নতুন Mi TV 4 এর নতুন 75 ইঞ্চি মডেলটি
  • ভারতে এই টিভি কবে লঞ্চ হবে তা জানায়নি Xiaomi

মাত্র 11.4 মিমি পাতলা Mi TV 4 এর নতুন 75 ইঞ্চি মডেলটি।

Mi TV 4 এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করল Xiaomi। 75 ইঞ্চির নতুন এই মডেল লঞ্চ করেছে চিনের এই কোম্পানিটি। বৃহস্পতিবার বেজিং এ কোম্পানির বার্ষিক লঞ্চ ইভেন্টে এই টিভি লঞ্চ করেছে Xiaomi। এই একই ইভেন্টে Xiaomi লঞ্চ করেছে নিজেদের নতুন  ফ্ল্যাগশিপ Mi 8 স্মার্টফোন। এছাড়াও লঞ্চ হয়েছে Mi 8 SE স্মার্টফোন, Mi Band 3 ও একটি VR হেডসেট। 2017 সালে প্রথম Mi TV 4 সিরিজ লঞ্চ করেছিল Xiaomi। তখন এই সিরিজের 49, 55 ও 65 ইঞ্চির টিভিগুলি লঞ্চ করা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ভারতে আসে Mi TV 4 এর 55 ইঞ্চি মডেলটি। আর এবার এই সিরিজের সবথেকে বড় টিভি লঞ্চ করল Xiaomi।
 
আগামী 10 জুন থেকে চিনে বিক্রি শুরু হবে নতুন Mi TV 4 এর নতুন 75 ইঞ্চি মডেলটি। এখন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে প্রি অর্ডার করা যাবে এই টিভি। চিনে 75 ইঞ্চি এই টিভির দাম 8,999 ইউয়ান (প্রায় 95,000 টাকা)। শুধুমাত্র কালো রঙ্গেই কেনা যাবে এই টিভি। এই টিভিতেও থাকবে কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্টেন্ট। 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলের সাথেই এই টিভির রিফ্রেশ রেট 60Hz। Mi TV 4 75 ইঞ্চি এর ভিতরে থাকবে 2GB RAM, 64-bit ARM-A53 প্রসেসার আর ডলবি অডিও।
 
মাত্র 11.4 মিমি পাতলা Mi TV 4 এর নতুন 75 ইঞ্চি মডেলটি। এই টিভির ভিতরে 32GB ইন বিল্ট স্টরেজ থাকছে। এছাড়াও থাকবে কোম্পানির নিজস্ব PatchWall ইন্টারফেস। একাধিক প্রিলোডেড অ্যাপ ও ফিচার থাকবে এই টিভিতে। কানেক্টিভিটির জন্য Mi TV 4 এ থাকবে তিনটি HDMI পোর্ট, একটি AV পোর্ট, দুটি USB পোর্ট, একটি Ethernet পোর্ট, WiFi ও Bluetooth।
 
Mi TV 4 এর নতুন 75 ইঞ্চি মডেলে থাকবে  Cortex A53 কোয়াড কোর চিপসেট। এর সাথেই থাকবে Mali T830 GPU। দুটি 8W স্পিকার আছে নতুন Mi TV 4 এ। এর সাথেই থাকবে ডলবি ওদিও সাপোর্ট। ভারতে এই টিভি কবে লঞ্চ হবে তা জানায়নি Xiaomi। আর ভারতে লঞ্চের আগে ভারতের বাজারের জন্য ঢেলে সাজানো হবে নতুন PAtchWall ইউজার ইন্টারফেস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.