24 ইঞ্চি Full-HD মনিটর নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 এপ্রিল 2020 17:25 IST
হাইলাইট
  • চিনে বিক্রি শুরু হয়েছে Mi Display 1A
  • ডিসপ্লের তিন দিকে পাতলা বেজেল থাকবে
  • একই সঙ্গে একটি স্মার্ট মাল্টি সকেট লঞ্চ করেছে Xiaomi

Xiaomi Mi Display 1A-তে থাকছে 60Hz রিফ্রেশ রেট ডিসপ্লে

এবার নতুন মনিটর নিয়ে এল Xiaomi। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Mi Display 1A। এই মনিটরে রয়েছে 23.8 ইঞ্চি IPS ডিসপ্লে। এই ডিসপ্লেতে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। থাকছে 60Hz রিফ্রেশ রেট। মনিটরের সঙ্গেই থাকছে একটি স্ট্যান্ড। কালো রঙে ইতিমধ্যেই চিনে এই মনিটর বিক্রি শুরু করেছে Xiaomi। একই সঙ্গে একটি স্মার্ট মাল্টি সকেট লঞ্চ করেছে বেজিংয়ের কোম্পানিটি। সেখানে থাকছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট।

Mi Display 1A-র দাম ও ফিচার

চিনে Mi Display 1A-র দাম 699 ইউয়ান (প্রায় 7,500 টাকা)। শুধুমাত্র কালো রঙে এই মনিটর বিক্রি হবে। এই মনিটরে রয়েছে একটি 16:9 অ্যাসপেক্ট রেশিও 23.8 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লেতে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে।

Mi Display 1A-র তিন দিকে পাতলা বেজের থাকলেও নীচে তুলনামূলক চওড়া বেজেল থাকবে। থাকছে 60Hz রিফ্রেশ রেট। এই মনিটরের ডিসপ্লেতে তিন বছরের ওয়্যারিন্টি দিচ্ছে Xiaomi। মনিটরের সঙ্গে থাকছে একটি ফ্ল্যাট স্ট্যান্ড।

Mijia Smart Socket 27W

একই সঙ্গে একটি স্মার্ট মাল্টি সকেট লঞ্চ করেছে Xiaomi। নতুন Mijia Smart Socket 27W-এর দাম 69 ইউয়ান (প্রায় 750 টাকা)। সাদা রঙে পাওয়া যাবে এই ডিভাইস।

স্বস্তির খবর, লকডাউনে বিনামূল্যে অতিরিক্ত বৈধতা দিচ্ছে Jio

Mijia Smart Socket 27W -এর দাম 69 ইউয়ান

এই এই ডিভাইসে তিনটি USB Type-A পোর্ট থাকছে। এখানে USB কেবেল কানেক্ট করে 27W ফাস্ট চার্জিং পাওয়া যাবে। অটো সুইচ অফ, অটো কাটের মতো স্মার্ট ফিচার সহ এই প্রোডাক্ট বাজারে এসেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.