AMD Ryzen প্রসেসর সহ তিনটি নতুন ল্যাপটপ নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 মে 2020 16:34 IST
হাইলাইট
  • লঞ্চ হল Xiaomi RedmiBook 13, 14, 16
  • থাকছে AMD Ryzen 4000 সিরিজ প্রসেসর
  • 16GB পর্যন্ত RAM থাকবে

RedmiBook 16

তিনটি নতুন ল্যাপটপ নিয়ে এল Xiaomi। চিনে লঞ্চ হয়েছে RedmiBook 13, RedmiBook 14 ও RedmiBook 16। নতুন ল্যাপটপগুলিতে রয়েছে AMD Ryzen 4000 সিরিজ প্রসেসর। সঙ্গে রয়েছে 16GB RAM ও 1TB স্টোরেজ। এই ল্যাপটপগুলিতে যথাক্রমে 13 ইঞ্চি, 14 ইঞ্চি ও 16 ইঞ্চি  ডিসপ্লে থাকছে। 1 জুন চিনে এই ল্যাপটপগুলি বিক্রি শুরু করবে বেজিংয়ের কোম্পানিটি।

RedmiBook 13, RedmiBook 14 ও RedmiBook 16-এর দাম

RedmiBook 13-এর দাম শুরু হচ্ছে 3,799 ইউয়ান (প্রায় 40,200 টাকা) থেকে। RedmiBook 14-এর দাম শুরু হচ্ছে 3,799 ইউয়ান (প্রায় 39,000 টাকা) থেকে। RedmiBook 16-এর দাম শুরু হচ্ছে 4,499 ইউয়ান (প্রায় 47,700 টাকা) থেকে। 1 জুন চিনে এই ল্যাপটপগুলি বিক্রি শুরু হবে।

RedmiBook 13, RedmiBook 14 ও RedmiBook 16 স্পেসিফিকেশন

তিনটি নতুন ল্যাপটপেই রয়েছে AMD Ryzen 4000 সিরিজ প্রসেসর।  AMD Ryzen 5 4500U ও AMD Ryzen 7 4700U প্রসেসর ব্যবহার করেছে Xiaomi। এই ল্যাপটপগুলিতে 16GB পর্যন্ত DDR4 RAM ও 512GB পর্যন্ত SATA SSD ব্যবহার হয়েছে। যদিও Ryzen 7 সিরিজ প্রসেসর সহ একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে RedmiBook 13। সেই ল্যাপটপে থাকছে 16GB RAM ও 1TB SSD।

তিনটি ল্যাপটপেই ফুল এইচডি 60 Hz ডিসপ্লে থাকছে। RedmiBook 13 ও RedmiBook 14-এ থাকছে 250nits ব্রাইটনেস। অন্যদিকে RedmiBook 16-এ 300 nits ব্রাইটনেসের ডিসপ্লে দিয়েছে Xiaomi। RedmiBook 13 ও RedmiBook 14-এ 40Wh ব্যাটারি থাকছে। RedmiBook 16-এ রয়েছে 46Wh ব্যাটারি। কানেক্তিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, USB Type-A পোর্ট, HDMI পোর্ট ও 3.5 মিমি অডিও জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নজরকাড়া লুকসের Lava Virat V1 Pro 5G লঞ্চ হচ্ছে আগস্ট 24, টিজার ভিডিও প্রকাশ্যে
  2. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  3. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  4. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
  5. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  6. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  7. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
  8. জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
  9. 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ
  10. Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.