iPhone 12 সিরিজে লঞ্চ হবে চারটি নতুন স্মার্টফোন; সামনে এল বিভিন্ন ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 জানুয়ারী 2020 09:23 IST
হাইলাইট
  • 2020 সালে চারটি iPhone লঞ্চ করবে Apple
  • দুটি ফোনে থাকবে 6GB RAM
  • অন্য দুই ফোনে 4GB RAM থাকবে

iPhone 11 সিরিজের ফোনে 4GB RAM ব্যবহার হয়েছিল

চলতি বছর চারটি নতুন iPhone লঞ্চ করতে পারে Apple। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে চারটি নতুন ফোনের মধ্যে দুটি ফোনে 6GB RAM থাকবে। সম্ভবত iPhone 12 Pro আর iPhone 12 Pro Max ফোনে 6GB RAM ব্যবহার হতে পারে। যদিও অন্য দুই ফোনে 4GB RAM থাকবে। 2020 সালে 5G কানেক্টিভিটি সহ iPhone লঞ্চ করতে পারে Apple। থাকবে নতুন ক্যামেরা, তুলনামূলক ছোট নচ।

সম্প্রতি MacRumors ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে চলতি বছর চারটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এর মধ্যে দুটি iPhone-এ 6GB RAM থাকবে। একটি ফোনে 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকবে। অন্য ফোনে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে। অন্য দুই iPhone-এ থাকবে 4GB RAM। এই দুই ফোনে 6.1 ইঞ্চি ও 5.4 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হবে। এক Apple বিশ্লেষক জানিয়েছেন চলতি বছর চারটি নতুন iPhone এই OLED ডিসপ্লে ব্যবহার হবে। এছাড়াও চারটি নতুন ফোনেই iPhone 11 সিরিজের থেকে বড় ব্যাটারি ব্যবহার হবে।

Advertisement

এছাড়াও শীঘ্রই বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Apple। সম্প্রতি iPhone SE 2 ফোনের একটি 360 ডিগ্রি রেন্ডার সামনে এসেছে। সেখানে সব দিক থেকে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনে থাকছে iPhone 8 এর মতো ডিজাইন। ছবিতে নতুন iPhone SE 2 ফোনের পিছনে একটি ক্যামেরা দেখা গিয়েছে। ফেস Face ID এর পরিবর্তে নতুন বাজেট স্মার্টফোনে Touch ID ব্যবহার করেছে Apple। এই ফোনে থাকবে একটি 4.7 ইঞ্চ IPS ডিসপ্লে। অন্য এক রিপোর্ট থেকে জনা গিয়েছে iPhone SE2 এর পরিবর্তে iPhone 9 নামে লঞ্চ হতে পারে এই ফোন।

iPhone SE 2 এর পিছনে একটি মাত্র ক্যামেরা থাকবে। iPhone XR ফোনে একই ক্যামেরা ডিজাইন ব্যবহার হয়েছিল। ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকবে। ডিসপ্লের নীচে হোম বাটনে থাকবে Touch ID। নতুন বাজেট স্মার্টফোনে একটি 4.7 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করবে Apple।

iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ ব্যবহার হতে পারে। 2019 সালে iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল। iPhone SE 2 ফোনের ব্যাটারি ও ক্যামেরার স্পেসিফিকেশন জানা যায়নি। অনেকেই বলছেন iPhone 9 নামে এই ফোন লঞ্চ করতে পারে Apple।

Advertisement

আরও পড়ুন:

16GB RAM, 108MP ক্যামেরা নিয়ে আসছে Samsung Galaxy S20 Ultra

Advertisement

পপ-আপ সেলফি ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Honor 9X

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.