Android 11 -এ যোগ হল দুর্দান্ত পাঁচটা ফিচার

সম্প্রতি Android 11 developer preview 3 (DP3) প্রকাশ করেছে Google। আপাতত Pixel সিরিজের বিভিন্ন ফোনে লেটেস্ট ডেভেলপার প্রিভিউ পৌঁছেছে।

Android 11 -এ যোগ হল দুর্দান্ত পাঁচটা ফিচার

চলতি বছরের শেষে Android 11 নিয়ে আসবে Google

হাইলাইট
  • Android 11 ডেভেপপার প্রিভিউ 3 সামনে এসেছে
  • Pixel ফোনে এই আপডেট পৌঁছেছে
  • একগুচ্ছ ন্তুন ফিচার যোগ হয়েছে
বিজ্ঞাপন

সম্প্রতি Android 11 developer preview 3 (DP3) প্রকাশ করেছে Google। আপাতত Pixel সিরিজের বিভিন্ন ফোনে লেটেস্ট ডেভেলপার প্রিভিউ পৌঁছেছে। ইতিমধ্যেই ইন্টারনেটে এই ভার্সনের নতুন ফিচার নিয়ে লেখালেখি শুরু হয়েছে। চলতি বছরের শেষে Android 11 লঞ্চের সময় স্টেবল ভার্সনে এই ফিচারগুলি যোগ হতে পারে।

রিসেন্ট অ্যাপে বড় প্রিভিউ

XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Android 11 DP3 আপডেটে রিসেন্ট অ্যাপে আগের থেকে বড় প্রিভিউ থাকবে। সেখানে স্ক্রিনশট ও শেয়ার বাটন যোগ হয়েছে।

আরও বেশি বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিল WhatsApp

android 11 recent apps xda Recent Apps Preview

Android 10 রিসেন্ট অ্যাপ স্ক্রিন (বাঁ দিকে) ও Android 11 DP3 রিসেন্ট অ্যাপ স্ক্রিন (ডান দিকে)
ছবি: XDA

নতুন স্ক্রিনশট পপ-আপ

স্ক্রিনশট নিলে যে পপ-আপ দেখা যায় সেখানে বদল করেছে Google। নতুন এই পপ-আপ iOS ডিজাইন থেকে অনুপ্রাণিত। স্ক্রিনশট নেওয়ার পরে ডিসপ্লের নীচে ছোট পপ-আপ দেখা যাবে। সেখানে শেয়ার ভো এডিট অপশন থাকবে।

আরও ভালো অ্যাপ পারমিশন

বিগত কয়েকটি ভার্সনে অ্যাপ পারমিশনে উন্নতি করেছে Google। কয়েক মাস কোন অ্যাপ ব্যবহার না হলে Android 11 DP3-তে অ্যাপ পারমিশন নিজে থেকেই ফিরিয়ে নেওয়া হবে। এর ফলে গ্রাহকের বিভিন্ন অসুরক্ষিত অ্যাপ থেকে রক্ষা পাবে।

ইথারনেট টেথারিং

এছাড়াও Android 11 DP3-তে হটস্পট ও টেথারিং মেনুতে নতুন ইথারনেট টেথারিং অপশন যোগ হয়েছে। ইউএসবি-ইথারনেট কানেক্টর থেকে স্মার্টফোনের ইন্টারনেট কানেকশন কম্পিউটার ও রাউটারের মতো ডিভাইসে ব্যবহার করা যাবে।

স্থায়ী নোটিফিকেশন সরানো

এতদিন কিছু অ্যাপের নোটিফিকেশন কিছুতেই সরানো যেত তা। নতুন ডেভেলপার প্রিভিউতে অ্যানড্রয়েড গ্রাহকরা স্থায়ী নোটিফিকেশন সরাতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »