ভারতের স্মার্টফোন বাজারে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকেও সেরা Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুলাই 2019 21:05 IST
হাইলাইট
  • ২৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ভারতে এক নম্বরে Xiaomi
  • গত বছরের তুলনায় Samsung এর বিক্রি কমেছে 7 শতাংশ
  • প্রিমিয়াম সেগমেন্টে এক নম্বরে রয়েছে OnePlus

চিনের মোবাইল নির্মাতা সংস্থা Xiaomi ২০১৯ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2) দেশের মোবাইল ব্যবসার শীর্ষে রইল। ২৮ শতাংশ শেয়ার তাদের। ভারতে স্মার্টফোন শিপমেন্ট বেড়ে হয়েছে ৩ কোটি ৭০ লক্ষ। Counterpoint Research বৃহস্পতিবার নতুন রিপোর্ট পেশ করেছে। তা থেকে দেখা যাচ্ছে দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেবে এটি নয়া রেকর্ড। এদিকে চিনের বিবিকে গ্রুপ যারা Oppo, Vivo, Realme এবং OnePlus-এর মতো ব্র্যান্ডের নির্মাতা তারা দেশের স্মার্টফোন নির্মাতা হিসেবে এই প্রথম সেরা হল ৩০ শতাংশ শেয়ার পেয়ে। "Market Monitor service" রিপোর্ট থেকে তেমনটাই জানা যাচ্ছে। এদিকে Samsung-এর শিপমেন্ট ৭ শতাংশ কমে গিয়েছে YoY হিসেবে। কিন্তু  QoQ হিসেবে তাদের ব্যবসা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে A series ও M series-এর দৌলতে।

Counterpoint Research-এর সহ অধিকর্তা তরুণ পাঠক বলেন, ‘‘যে ব্র্যান্ডগুলি অফলাইন চ্যানেলে লক্ষ্য রেখেছিল তারা অনলাইন চ্যানেলকেও প্রসারিত করেছে অনলাইন এক্সক্লুসিভ সিরিজের সাহায্যে। একই ভাবে, যারা অনলাইন এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমে বাজারে প্রবেশ করেছিল তারা এবার অফলাইন চ্যানেলের দিকে মন দিয়েছে মুখ্য অফলাইন রিটেলারদের সঙ্গে অংশীদারি করার মাধ্যমে।''

পাশাপাশি তিনি আরও বলেন, ব্র্যান্ডগুলি একাধিক সিরিজ বাজারে এনে নতুন ফোনের বাজারকে প্রসারিত করছে। এতে বৈচিত্র যেমন তৈরি হচ্ছে তেমনই একই সঙ্গে একাধিক দ্রুত বাড়তে থাকা সেগমেন্টের ফলে বাজারে তাদের প্রোডাক্টেরও গ্রহণযোগ্যতা আরও বাড়ছে।

OnePlus টপকে গিয়েছে  Samsung-কে। OnePlus 7 series-এর বিপুল চাহিদার দৌলতেই এটা সম্ভব হয়েছে। এদিকে Realme, Asus, OnePlus ও Nokia HMD দ্রুত YoY-এর হিসেবে দ্রুত চাহিদা বাড়তে থাকা ব্র্যান্ড হয়ে উঠেছে।

শীর্ষে থাকা পাঁচটি ব্র্যান্ডের দৌলতে সামগ্রিক শিপমেন্টের পরিমাণও সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এর পিছনে রয়েছে নতুন লঞ্চ ও মিশ্র চ্যানেলের কৌশল। এরপরেই রয়েছে স্থানীয়করণ, ব্র্যান্ডিং এবং নতুনত্ব। এই সবের সম্মিলিত কারণে ভারতে গড়ে উঠেছে বিপুল প্রতিযোগিতামূলক বাজার।

এই নিয়ে পরপর তৃতীয় ত্রৈমাসিকের হিসেবে Realme সেরা পাঁচ ব্র্যান্ডের মধ্যে রয়ে গেল। এই সাফল্যের পিছনে বড় অবদান রয়েছে Realme C2 ও  Realme 3 Pro-র। পাশাপাশি অনলাইনে বিপুল ছাড়ের বিষয়টিও রয়েছে।
Realme C2 লঞ্চের দু'মাসের মধ্যে ১০ লক্ষ ছাড়িয়েছে। অভিষেকের এক বছরের মধ্যে স্মার্টফোন শিপমেন্টে ভারতীয় বাজারে সবচেয়ে দ্রুত ৮০ লক্ষ ছাড়িয়েছে এই ব্র্যান্ডটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Oppo, Vivo, Samsung, OnePlus, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.