Flipkart Republic Day সেলে মহা ছাড়, 9,999 টাকায় নতুন ফোন, iPhone, Vivo, Motorola-তে বাম্পার অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 জানুয়ারী 2026 19:53 IST
হাইলাইট
  • Flipkart Republic Day Sale 2026 ক্রেডিট কার্ডে 10% ইনস্ট্যান্ট ছাড় দেবে
  • iPhone 16 বিক্রি হবে প্রায় 23,000 টাকা ডিসকাউন্টে
  • 7,000mAh ব্যাটারির Vivo T4 5G মডেলও অফার আছে

Vivo T4 5G will be available at a discounted price during the Flipkart Republic Day Sale 2026

Photo Credit: Vivo

ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে Flipkart ঘোষণা করেছে Republic Day Sale 2026-এর। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, জানুয়ারি 17 তারিখ এই মেগা সেল শুরু হচ্ছে। তবে ফ্লিপকার্ট ব্ল্যাক কিংবা প্লাস সদস্যরা এর আগের দিনই (জানুয়ারি 16) সেলের অ্যাক্সেস পাবে। ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল চলাকালীন কোন কোন স্মার্টফোন ডিসকাউন্টে কেনা যাবে, তার তালিকা প্রকাশ করেছে ই-কমার্স সংস্থাটি। ফলে গ্রাহকরা আগেভাগেই মোবাইল ফোনে ছাড়ের পরিমাণ জেনে কেনাকাটার পরিকল্পনা সেরে রাখতে পারবেন। নতুন বছরের শুরু থেকে যে হারে স্মার্টফোনের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে এই সেল কিছুটা সুরাহা দেবে বলে আশা করা হচ্ছে।

Flipkart Republic Day Sale 2026: বাজেট ও মিড-রেঞ্জ ফোনে অফার

ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল 2026 এডিশনে Vivo T4 Lite 5G মডেলের দাম 9,999 টাকায় নেমে আসবে। CMF Phone 2 Pro বিক্রি হবে 16,499 টাকায়, যেখানে এর লিস্টেড প্রাইস হল 18,999 টাকা। Vivo T4x 5G, Vivo T4R 5G, এবং Vivo T4 5G সেলে যথাক্রমে 12,249 টাকা, 18,999 টাকা, ও 20,499 টাকায় পাওয়া যাবে।

সেল চলাকালীন দুর্দান্ত ফিচার্সের Motorola Edge 60 Fusion ফোনের দাম 19,999 টাকায় নেমে আসবে। এটি বর্তমানে 22,999 টাকায় লিস্টেড আছে। অন্য দিকে, ইউনিক ডিজাইনের Nothing Phone 3a Pro এখন ফ্লিপকার্টে 33,999 টাকা দামে তালিকাভুক্ত রয়েছে। ডিভাইসটি রিপাবলিক ডে সেলে 26,999 টাকায় কেনা যাবে।

প্রিমিয়াম ফোনে অফার

Google Pixel 10 সেলের সময় 60,999 টাকায় বিক্রি করবে ফ্লিপকার্ট। স্মার্টফোনটির লিস্টেড প্রাইস 74,999 টাকা। আপনি যদি কম দামে iPhone 16 কিনতে চান, তাহলে সেই সুযোগ চলে এসেছে। ফ্লিপকার্ট সেলে iPhone 16 লঞ্চ প্রাইসের থেকে প্রায় 23,000 টাকা সস্তায় কেনা যাবে। ফোনটি 56,999 টাকায় বিক্রি করার কথা জানিয়েছে কোম্পানি।

মাথায় রাখবেন, সেল প্রাইসের মধ্যে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস, ও অন্যান্য ডিসকাউন্ট অর্ন্তভুক্ত রয়েছে।Flipkart তাদের Republic Day Sale ইভেন্টের জন্য HDFC ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। উক্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এছাড়াও, গ্রাহকরা সহজ EMI অপশনে কেনাকাটা করতে পারবেন।

প্রসঙ্গত, Flipkart-এর পাশাপাশি Amazon নিয়ে এসেছে Great Republic Day Sale 2026, যা জানুয়ারি 16 শুরু হবে। অ্যামাজন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডের লেনদেনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। মাসিক কিস্তি বা EMI-তেও জিনিস কিনলেও একই ছাড় মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.