আজ লঞ্চ হবে Google Pixel 4 আর Pixel 4 XL: সরাসরি দেখবেন কীভাবে?

মঙ্গলবার লঞ্চ হবে Google Pixel 4 আর Pixel 4 XL। মঙ্গলবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে গোটা বিশ্বের সামনে নতুন এই ফোন নিয়ে আসবে Google। Pixel 4 সিরিজের ফোনে থাকতে পারে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে।

আজ লঞ্চ হবে Google Pixel 4 আর Pixel 4 XL: সরাসরি দেখবেন কীভাবে?

Photo Credit: Twitter/ Evan Blass

মঙ্গলবার নিউ ইয়র্কে লঞ্চ হবে Google Pixel 4

হাইলাইট
  • Pixel 4 সিরিজের ফোনের পিছনে একাধিক ক্যামেরা থাকবে
  • থাকবে মোশন সেন্সিং জেসচার
  • YouTube থেকে সরাসরি লঞ্চ ইভেন্ট দেখা যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার লঞ্চ হবে Google Pixel 4 আর Pixel 4 XL। মঙ্গলবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে গোটা বিশ্বের সামনে নতুন এই ফোন নিয়ে আসবে Google। Pixel 4 সিরিজের ফোনে থাকতে পারে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ডিসপ্লের উপরে ও নীচে তুলনামূলক চওড়া বেজেল থাকবে। ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই প্রথম কোন Pixel ফোনের একের বেশি ক্যামেরা থাকতে চলেছে।

Google Pixel 4 আর Pixel 4 XL লঞ্চ সরাসরি দেখবেন কীভাবে?

YouTube থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে Google। মঙ্গলবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল 10 টায় (ভারতীয় সময় সন্ধ্যা 7 টা 30 মিনিট) Google Pixel 4, Pixel 4 XL লঞ্চ ইভেন্ট শুরু হবে। ভারতীয় মুদ্রায় প্রায় 56,000 টাকা থেকে এই ফোনের দাম শুরু হতে পারে। অনুষ্ঠান শুরু হওয়ার পরে নীচে প্লে বাটনে ক্লিক করে Google Pixel 4 আর Pixel 4 XL লঞ্চ সরাসরি দেখা যাবে।

এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

Pixel 4 সিরিজের দুই ফোনের ক্যামেরা ও ডিসপ্লে ঢেলে সাজিয়েছে Google। নাইট সাইট মোডে উন্নতি হতে চলেছে। এছাড়াও নতুন জেসচার কন্ট্রোল যোগ হচ্ছে Pixel 4 সিরিজে। বিগত কয়েক বছরে অক্টোবর মাসেই Pixel সিরিজের প্রোডাক্ট লঞ্চ করেছে Google। গত বছর 9 অক্টোবর লঞ্চ হয়েছিল Pixel 3 সিরিজ। নতুন রিপোর্ট দেখে মনে করা হচ্ছে 2019 সাল তার ব্যতিক্রম হবে না।

Pixel 4 সিরিজে ‘মোশন সেন্স' প্রযুক্তি ব্যবহার হয়েছে। এর ফলে স্মার্টফোনে হাত না দিয়েই বিভিন্ন কাজ করা যাবে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Pixel 4 ফোনে অ্যাকশন ফটোগ্রাফির জন্য একটি বিশেষ মোশন মোড ব্যবহার হয়েছে। এই মোডে খুব সহজেই খুব দ্রুত বেগে চলা জিনিসের ছবি তোলা যাবে। এমনকি সেই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে Pixel 4।

OnePlus এর থেকেও কম দামে বাজারে আসছে নতুন iPhone

Pixel 4 ফোনের ক্যামেরায় থাকছে 8x জুম। এছাড়াও এই ফোনে লেটেস্ট Android 10 অপারেটিং সিস্টেম চলবে। তবে 8x অপটিকাল জুম না ডিজিটাল জুম তা জানা যায়নি।

Pixel 4 ফোনের ভিতরে 6GB RAM থাকবে। সাথে এই ফোনের ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 16 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »