দুর্দান্ত ডিসপ্লে, আরও ভালো ক্যামেরা সহ লঞ্চ হল Google Pixel 4 আর Pixel 4 XL

মঙ্গলবার লঞ্চ হল Google Pixel 4 আর Pixel 4 XL। আজ নিউ ইয়র্কের এক ইভেন্ট থেকে 2019 সালের দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করল Google। অন্যান্য Pixel ফোনের মতোই Google Pixel 4, Pixel 4 XL এর প্রধান আকর্ষণ ক্যামেরা।

দুর্দান্ত ডিসপ্লে, আরও ভালো ক্যামেরা সহ লঞ্চ হল Google Pixel 4 আর Pixel 4 XL

মঙ্গলবার নিউ ইয়র্কে লঞ্চ হয়েছে Google Pixel 4 আর Pixel 4 XL

হাইলাইট
  • লঞ্চ হল Google Pixel 4 আর Pixel 4 XL
  • রাতের আকাশের ছবি তোলার জন্য বিশেষ ফিচার যোগ হয়েছে
  • নিউ ইয়র্কে লঞ্চ হয়েছে এই দুই স্মার্টফোন
বিজ্ঞাপন

মঙ্গলবার লঞ্চ হল Google Pixel 4 আর Pixel 4 XL। আজ নিউ ইয়র্কের এক ইভেন্ট থেকে 2019 সালের দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করল Google। অন্যান্য Pixel ফোনের মতোই Google Pixel 4, Pixel 4 XL এর প্রধান আকর্ষণ ক্যামেরা। Google Pixel 4, Pixel 4 XL ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই প্রথম কোন Pixel ফোনের পিছনে একাধিক ক্যামেরা থাকছে। ফোন না ছুঁয়ে এছাড়াও হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে Google Pixel 4, Pixel 4 XL ফোনের বিভিন্ন ফিচার ব্যবহার করা যাবে।

64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X2 Pro

Google Pixel 4, Pixel 4 XL এর দাম

Google Pixel 4 এর দাম শুরু হচ্ছে 799 মার্কিন ডলার (প্রায় 57,000 টাকা) থেকে। Pixel 4 XL এর দাম শুরু হচ্ছে 899 মার্কিন ডলার (প্রায় 64,000 টাকা) থেকে। জাস্ট ব্ল্যাক, ক্লিয়ারলি হোয়াইট আর ওহ সো অরেঞ্জ রঙে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। ভারতে Pixel 4 আর Pixel 4 XL লঞ্চ করবে না Google।

Google Pixel 4, Pixel 4 XL স্পেসিফিকেশন

Google Pixel 4, Pixel 4 XL ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট, 6GB RAM। এই দুই ফোনের ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। লঞ্চের সময় এই দুই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

Pixel 4 ফোনে একটি 5.7 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে থাকছে। Pixel 4 XL ফোনে থাকছে 6.3 ইঞ্চি QHD+ ডিসপ্লে। Google Pixel 4, Pixel 4 XL ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 12.2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি তোলার জন্য একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে।

এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

Google Pixel 4 ফোনে থাকছে 2,800 mAh ব্যাটারি। অন্যদিকে Pixel 4 XL ফোনে থাকছে 3,700 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W  ফাস্ট চার্জিং। থাকছে ন্যানো সিম সাপোর্ট। ডুয়াল সিম ব্যবহার করলে ই-সিম সাপোর্ট থাকবে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »