জুন মাসে লঞ্চ হবে এই দুটি Huawei স্মার্টফোন

বিজ্ঞাপন
Aditya Shenoy, আপডেট: 11 জুন 2019 19:25 IST
হাইলাইট
  • Huawei Nova 5i ফোনে থাকছে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে
  • ফোনের ভিতরে রয়েছে একটি 3,900 mAh ব্যাটারি
  • Nova 5 ফোনে থাকছে Kirin 970 SoC অথবা Kirin 980 চিপসেট

Photo Credit: Weibo/ Huawei

ইতিমধ্যেই TENAA বেঞ্চমার্কিন ওয়েবসাইটে দেখা গিয়েছে Huawei Nova 5i। মঙ্গলবার Hoawei ঘোষনা করেছে 21 জুন লঞ্চ হবে Nova 5 আর Nova 5i আগামী সপ্তাহে চিনে লঞ্চ হবে এই দুই মিডরেঞ্জ স্মার্টফোন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষনা করেছে চিনের কোম্পানিটি।

চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Huawei জানিয়েছে 21 জুন লঞ্চ হবে Nova 5 আর Nova 5i। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী Huawei Nova 5i ফোনে থাকছে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Kirin 710  চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।

Huawei Nova 5i ফোনে থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সাথে থাকছে LED  ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য Huawei Nova 5i ফোনে থাকছে 24 মেগাপিক্সেল সেন্সর।

Huawei Nova 5i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির EMUI 9 স্কিন। ফোনের ভিতরে রয়েছে একটি 3,900 mAh ব্যাটারি।

Nova 5 ফোন সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি। কয়েকটি রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে থাকতে পারে শক্তিশালি Kirin 970 অথবা Kirin 980 চিপসেট। চিনে Google সার্ভিস ছাড়াই লঞ্চ হবে এই দুই স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei, Huawei Nova 5, Huawei Nova 5i
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.