Infinix Note 40X 5G-এর উত্তরসূরি হিসেবে উন্মোচিত হয়েছে একদম নতুন Infinix Note 50X 5G

Infinix Note 50X 5G-হ্যান্ডসেটটি 5,500mAh-ব্যাটারী দ্বারা চালিত

Infinix Note 40X 5G-এর উত্তরসূরি হিসেবে উন্মোচিত হয়েছে একদম নতুন Infinix Note 50X 5G

Photo Credit: Infinix

Infinix Note 50X 5G ৩ এপ্রিল থেকে Flipkart-এ বিক্রি শুরু হবে

হাইলাইট
  • Infinix Note 50X 5G-হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.67-ই
  • হ্যান্ডসেটটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে
  • ফোনটিতে DTS-এর ডুয়াল স্পিকার আছে
বিজ্ঞাপন

ট্রানশন হোল্ডিংএর সাবসিডিয়ারির পক্ষ থেকে একদম নতুন Note-সিরিজের অংশ হিসেবে ভারতে বিগত বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Infinix Note 50X 5G। নতুন 5Gহ্যান্ডসেটটি MediaTek Dimensity 7300 ultimate চিপসেট পেয়েছে এবং সাথে 8 জিবি পর্যন্ত RAM আছে।ফোনটি Android 15-ভিত্তিক একটি XOS 15 ইন্টারফেস দ্বারা চালিত এবং এটিতে 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.67-ইঞ্চির ডিসপ্লে আছে।এটি 45W দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,500mAh-ব্যাটারী দ্বারা সজ্জিত। Infinix Note 50X 5G, Infinix Note 40X 5G-এর উত্তরসূরী হিসেবে এসেছে,যেটি ভারতে বিগত বছর আগস্ট মাসে লঞ্চ হয়েছিল।

ভারতে Infinix Note 50X 5G-এর দাম:

Infinix Note 50X 5G-হ্যান্ডসেটটির 6জিবি RAM+128জিবি স্টোরেজ বিকল্পের দাম 11,499-টাকা।সেখানে 8জিবি RAM+ 128জিবি স্টোরেজ মডেলটির দাম 12,999টাকা।এটি এনচান্টেড-পার্পল, সি-ব্রিজ-গ্রিন এবং টাইটেনিয়াম-গ্রে রঙের বিকল্পে এসেছে। সি-ব্রিজ-গ্রিন শেডটিতে ভেগান-লেদার ফিনিস আছে যেখানে বাকি দুটিতে মেটালিক ফিনিশ থাকছে।

গ্রাহকরা একটি 1000-টাকার তাৎক্ষণিক ব্যাংকের ছাড় পেতে পারেন অথবা পুরাতন ফোনের পরিবর্তে নতুন ফোন কিনতে বোনাস পাবেন।এই সমস্ত অফারের সাথে Infinix Note 50X 5G-হ্যান্ডসেটটির বেস-মডেলটি 10,499-টাকায় কেনা যাবে। এটি আগামী 3-এপ্রিল থেকে ফ্লিপকার্টে বিক্রি করা হবে।

তুলনার জন্য বলা হয়েছে,বিগত বছর আগস্ট মাসে উন্মোচিত Infinix Note 40X 5G-হ্যান্ডসেটটির 8জিবিRAM+256জিবি স্টোরেজের দাম ছিল 14,999-টাকা।

Infinix Note 50X 5G-এর স্পেসিফিকেশন:

ডুয়াল ন্যানো সিম সমৃদ্ধ Infinix Note 50X 5G-হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক XOS 15-দ্বারা চালিত।এটিতে 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.67-ইঞ্চির HD+ডিসপ্লে আছে। এটি অক্টা-কোর 4nm MediaTek Dimensity 7300 Ultimate চিপসেট পেয়েছে এবং সাথে 8জিবি পর্যন্ত RAM+128জিবি পর্যন্ত স্টোরেজ যুক্তকরা হয়েছে।কোম্পানী দাবি করেছে যে, এটিই বিশ্বের প্রথম ফোন যা MediaTek Dimensity 7300 Ultimate SoC-দ্বারা সজ্জিত হয়েছে।MemFusion প্রযুক্তির সাথে অনবোর্ড মেমোরিটি ভার্চুয়ালি 6জিবি থেকে 12জিবি এবং 8জিবি থেকে 16জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে ডুয়াল-রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার প্রধান ক্যামেরাটি 50-মেগাপিক্সেলের।ফোনটির সামনে একটি 8-মেগাপিক্সেলের শুটার আছে।প্রধান ক্যামেরাটি 4K রেজোলিউশন সমৃদ্ধ ভিডিও করতে সক্ষম এবং বলা হয়েছে যে এটি 12-টিরও বেশি ফোটোগ্রাফি মোড অফার করে।‘Gem Cut' ক্যামেরা মডিউলটিতে একটি LED লাইট আছে, যার নাম ‘Active Halo Lighting' যেটি নোটিফিকেশন, কল এবং চার্জিংয়ের সময় জ্বলে ওঠে।

হ্যান্ডসেটটিতে DTS-powered ডুয়াল স্পিকার এবং মিলিটারি গ্রেড (MIL-STD-810H) ডুরাবিলিটি সার্টিফিকেশন আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনটি IP64-রেটিং পেয়েছে।এটি One-Tap Infinix AI-কার্যক্ষমতার সাথে এসেছে। হ্যান্ডসেটটি অন-স্ক্রিন সচেতনতা, AI-নোট, সার্কেল-টু-সার্চ, রাইটিং-অ্যাসিস্টেন্ট, ইনফিনিক্সের AI-অ্যাসিস্টেন্ট Folax-এর মতো বিভিন্ন AI-ভিত্তিক ফিচারগুলো অফার করে।

হ্যান্ডসেটটি 45W-তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,500mAh-ব্যাটারী দ্বারা চালিত।ব্যাটারিটি 10W-তারযুক্ত বিপরীত চার্জিং এবং বাইপাস চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  2. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  3. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  4. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  5. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  6. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  7. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  8. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  9. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  10. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »