2 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টের প্রধান আকর্ষণ নতুন iPhone লঞ্চ। আগামী 12 সেপ্টেম্বর তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple।
গোটা টেক দুনিয়ার নজর এখন ক্যালিফোর্নিয়ায়। বুধবার ক্যালিফোর্নিয়ার স্টিভ জোবস থিয়েটারে একগুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে Apple। 12 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টের প্রধান আকর্ষণ নতুন iPhone লঞ্চ। আগামী 12 সেপ্টেম্বর তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple। তিনটি নতুন iPhone এর সাথেই লঞ্চ হবে একটি নতুন iPad Pro, বড় ডিসপ্লের Apple Watch, রেটিনা ডিসপ্লের MacBook Air, নতুন Mac mini ডেস্কটপ কম্পিউটার আর AirPower ওয়্যারলেস চার্জার।
আরও পড়ুন: তিনটি নতুন iPhone সহ একাধিক Apple প্রোডাক্ট লঞ্চ হবে আজ রাতে: লাইভ আপডেটস
ক্যালিফোর্নিয়ায় কোম্পানির প্রধান কার্যালয়ে স্টিভ জোবস থিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। বুধবার এই লঞ্চ ইভেন্টের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিন থেকে আমদানি শুল্ক সম্পর্কিত মন্তব্য টেক দুনিয়ায় উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি চিন থেকে তৈরী জিনিজে আমদানি শুলক বাড়িয়েছে ট্রাম্প সরকার। এর ফলে নতুন লঞ্চ হওয়া ডিভাইসগুলির বেশি দামে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: লঞ্চের আগেই জানা গেল তিনটি নতুন iPhone -এর দাম
এই বছর লঞ্চ হওয়া নতুন তিনটি iPhone দেখতে অনেকটাই গত বছরের iPhone X এর মতো। তিনটি iPhone এর প্রথমটিতে থাকতে চলেছে একটি 5.8 ইঞ্চি OLED ডিসপ্লে। এটি iPhone X এর পরবর্তী জেনারেশান। এই ফোনের নাম হতে পারে iPhone Xs। এছাড়াও OLED ডিসপ্লে সহ 6.5 ইঞ্চি ডিসপ্লের একটি ফোন লঞ্চ করবে Apple। এই iPhone এর নাম হতে পারে iPhone Xs Max। দুটি OLED ডিসপ্লের iPhone এর সাথেই একটি LCD ডিসপ্লের iPhone লঞ্চ করতে চলেছে মার্কিন টেক জায়েন্ট। এই ফোনে থাকবে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। স্টেনলেস স্টীলের পরিবর্তে এই ফোনের পাশে থাকনে অ্যালুমিনিয়াম ফ্রেম। অনেকে বলছেন এই ফোনের নাম হতে চলেছে iPhone 9। তবে অনেকে জানাচ্ছেন iPhone Xr নামে বাজারে আসবে এই ফোন।
একাধিক রিপোর্টে জানানো হয়েছে 699 মার্কিন ডলার থেকী 749 মার্কিন ডলারের মধ্যে LCD ডিসপ্লের নতুন iPhone বাজারে আসবে। তবে সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছেনরুন এই iPhone এর দাম হতে চলেছে 849 মার্কিন ডলার।
আরও পড়ুন: নতুন iPhone লঞ্চের আগেই বাজারে এলো ফোনের কেস
গত বছরে সেপ্টেম্বর মাসে ঘোষনার পরে নভেম্বর মাসে বিক্রি শুরু হয়েছিল iPhone X। তবে এই বছর লঞ্চের সাথে সাথেই নতুন iPhone বিক্রি শুরু করে দেবে Apple।
নতুন তিনটি iPhone এর সাথেই বাজারে আসতে চলেছে নতুন iPad Pro। এই প্রথম কোন iPad এ বেজেল লেস ডিসপ্লে আর ফেস আনলক ফিচার দেখা যাবে। এছাড়াও বাজারে আসবে নতুন রেটিনা ডিসপ্লের MacBook Air। এতদিন শুধুমাত্র MacBook Pro সিরিজে রেটিনা ডিসপ্লে ব্যবুহার হলেও এই প্রথম কোম্পানির লাইট ওয়েট MacBook Air সিরিজে রেটিনা ডিসপ্লে থাকবে। এর সাথেই বাজারে আসবে নতুন প্রসেশানাল ডেস্কটপ কম্পিউটার Mac mini।
আরও পড়ুন: এটাই কি নতুন iPad Pro?
এই প্রথম এজ-টু-এজ ডিসপ্লে সহ বাজারে আসতে চলেছে নতুন Apple Watch। আগের থেকেও বড় ডিসপ্লের সহলঞ্চ হবে নতুন Apple Watch। 12 সেপ্টেম্বর ইভেন্টে এই প্রোডাক্টগুলির সাথে বাজারে আসবে নতুন AirPower ওয়্যারলেস চার্জার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch