এটাই কি নতুন iPad Pro?

Face ID যোগ হওয়া ছাড়াও নতুন iPad থেকে বাদ যেতে চলেছে হেডফোন জ্যাক। গত কয়েক বছর ধরেই iPhone এ হেডফোন জ্যাক ব্যবহার বন্ধ করেছে Apple।

এটাই কি নতুন iPad Pro?

Photo Credit: MySmartPrice/ OnLeaks

Apple iPad Pro 12.9 (2018) renders and video show thinner bezels, without any display notch

হাইলাইট
  • বাজারে আসবে নতুন iPad Pro 12.9
  • iPad Pro 12.9 থেকে বাদ গিয়েছে হেডফোন জ্যাক
  • টেক গুরুরা মনে করছেন নতুন iPad এ যোগ হবে Face ID
বিজ্ঞাপন

গোটা বিশ্বের টেক দুনিয়ার নজর এখন 12 সেপ্টেম্বর নতুন iPhone লঞ্চের দিকে। একই ইভেন্টে বাজারে আসবে নতুন iPad Pro 12.9। ইতিমধ্যেই এই iPad সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এবার নতুন এই ডিভাইসের ছবি ও ভিডিও ফাঁস হয়ে গেল। রেই ছবি থেকে জানা গিয়েছে নতুন iPad Pro 12.9 থেকে বাদ গিয়েছে হেডফোন জ্যাক। একই সাথে এই ছবি ও ভিডিওতে নতুন iPad এ কোন হোম বাটন দেখা যায়নি। তাই টেক গুরুরা মনে করছেন নতুন iPad এ যোগ হবে Face ID। এই প্রথম কোন iPad এ Face ID যোগ হতে চলেছে।

MySmartPrice নতুন iPad Pro 12.9 এর ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এই ভিওডিওতে দেখা গিয়েছে নতুন iPad এর ডিসপ্লের চারপাশে খুব শরু বেজেল থাকবে। iPad এর সামনে থেকে হোম বাটন সরিয়ে নেওয়ার কারনেই এতো সরু দেজেল ব্যবহার সম্ভব হয়েছে। হোম বাটন না থাকার কারনেই মনে করা হচ্ছে নতুন iPad Pro 12.9 এ Face ID আসা এখন শুরুই সময়ের অপেক্ষা। গত বছর iPhone X ফোনের সাথে নতুন Face ID টেকনোলজি বিশ্বের সামনে নিয়ে এসেছিল মার্কিন টেক জায়েন্ট।

 

Face ID যোগ হওয়া ছাড়াও নতুন iPad থেকে বাদ যেতে চলেছে হেডফোন জ্যাক। গত কয়েক বছর ধরেই iPhone এ হেডফোন জ্যাক ব্যবহার বন্ধ করেছে Apple। এবার iPad Pro 12.9 এর হাত ধরে সেই ট্রেন্ড ট্যাবলেটের দুনিয়ায় প্রবেশ করল। iPad Pro 12.9 এর পিছনে থাকবে একটি ক্যামেরা। এর সাথেই থাকবে কোম্পানির লোগো। আগামী 12 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার অ্যাপেল পার্কে স্টিভ জোবস থিয়েটারে এক ইভেন্টে নতুন iPhone এর সাথেই লঞ্চ হবে iPad Pro 12.9।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »