হার্ডওয়্যারে আপোষ না করে শীঘ্রই ভারতে আসছে iQoo 3

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 ফেব্রুয়ারি 2020 17:37 IST
হাইলাইট
  • শীঘ্রই ভারতে আসছে iQoo 3
  • Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে
  • ‘অতুলনীয়’ গেমিং অভিজ্ঞতা দেবে এই ফোন

25 ফেব্রুয়ারি চিনে লঞ্চ হবে iQoo 3

Photo Credit: Weibo

শীঘ্রই ভারতে প্রথম স্মার্টফোন লঞ্চ করবে চলেছে Vivo -র সাব ব্র্যান্ড iQoo। গত বছর চিনে এই ব্র্যান্ডের আত্মপ্রকাশ হয়েছিল। জানুয়ারিতে ভারতে আগমনের ঘোষণা করেছিল চিনা কোম্পানিটি। শীঘ্রই লঞ্চ হবে কোম্পানির প্রথম স্মার্টফোন iQoo 3। হার্ডওয়্যারে আপোষ না করেই এই ফোন লঞ্চ হবে। 25 ফেব্রুয়ারি চিনে এই ফোন লঞ্চ হবে। যদিও ভারতে কোম্পানির প্রথম স্মার্টফোন লঞ্চের দিন ঘোষণা করেনি কোম্পানিটি।

iQoo 3 তে রয়েছে একটি Snapdragon 865 চিপসেট। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। এছাড়াও এই ফোনে থাকছে ‘উন্নত' ক্যামেরা ও ‘লম্বা' ব্যাটারি লাইফ। ‘অতুলনীয়' গেমিং অভিজ্ঞতা দেবে এই ফোন।

Advertisement

 iQoo 3 এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। ফোনের ভিতরে 12GB RAM থাকবে। এই ফোনে থাকবে 55W ফাস্ট চার্জ সাপোর্ট।

দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Mi 10 ও Mi 10 Pro

“টেক-শ্যাভি গ্রাহকদের সব চাহিদা পূরণ করবে iQoo 3। গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে ফেলার বিষয়ে আশাবাদী আমরা।” iQoo 3 এর সঙ্গে এই বিবৃতিতে এই কথা জানিয়েছে Flipkart।

Advertisement

ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে iQoo 3। জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে ইতিমধ্যেই iQoo 3 এর জন্য পৃথক পেজ তৈরি হয়েছে। 17 ফেব্রুয়ারি এই ফোন সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

গত বছর চিনে Vivo -র সাব ব্র্যান্ড হিসাবে আত্মপ্রকাশ করলেও ভারতে পৃথক কোম্পানি রূপে আত্মপ্রকাশ করছে iQoo। যদিও Vivo কারখানা থেকেই তৈরি হবে iQoo স্মার্টফোন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • 5G ready (top-end variant only)
  • Stunning display
  • Fast charging
  • Shoulder buttons for gaming
  • Bad
  • Camera performance needs improvement
  • Preinstalled bloatware
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4440mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iQoo 3, iQoo India, iQoo, Vivo iQoo, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে নোটিফিকেশন
  2. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  3. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  4. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  5. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  6. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  7. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  8. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  9. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  10. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.