পাঁচ হাজারের কমে লঞ্চ হল Lava Z53; কী কী থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 ফেব্রুয়ারি 2020 11:07 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Lava Z53
  • এই ফোনে Android 9 Pie (Go Edition) চলবে
  • 4,829 টাকা দামে কেনা যাবে এই স্মার্টফোন

Lava Z53 -তে কোয়াড কোর প্রসেসর রয়েছে

এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল Lava। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Lava Z53। 4,829 টাকা দামে কেনা যাবে এই স্মার্টফোন। নতুন ফোনে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। Z53 তে রয়েছে একটি কোয়াড কোর প্রসেসর, 6.1 ইঞ্চি ডিসপ্লে, 8 মেগাপিক্সেল ক্যামেরা, 1GB RAM ও 16GB স্টোরেজ।

লঞ্চ অফারে Jio গ্রাহকরা Lava Z53 কিনলে 1,200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশ-ব্যাক পাবেন। সঙ্গে থাকছে অতিরিক্ত 50GB ডেটা। প্রিজম ব্লু ও প্রিজম রোজ কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Advertisement

বিশাল ব্যাটারি, ড়ুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Realme C3; দাম ও স্পেসিফিকেশন

Lava Z53 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Lava Z53 -এ Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার-ড্রপ নচ। ফোনের ভিতরে রয়েছে একটি 1.4 GHz কোয়াড কোর ডিসপ্লে।
 

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Lava Z53 -এর পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে কোয়াড কোর প্রসেসরের সঙ্গে রয়েছে 1GB RAM, 16GB স্টোরেজ, 4,120 mAh ব্যাটারি, মাইক্রোইউএসবি পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক ও মাইক্রো এসডি কার্ড স্লট। Flipkart থেকে ইতিমধ্যেই এই ফোন বিক্রি শুরু হয়েছে।

 
KEY SPECS
Display 6.10-inch
Processor 1.4GHz quad-core
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 16GB
Battery Capacity 4120mAh
Resolution 600x1280 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Lava, Lava Z53
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.