Mi 9 এ থাকবে লেটেস্ট Snapdragon প্রসেসর, জানালো Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 ফেব্রুয়ারি 2019 13:22 IST
হাইলাইট
  • 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে Mi 9
  • সাথেই থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে
  • আর থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা

20 ফেব্রুয়ারি চিনে এক ইভেন্টে লঞ্চ হবে Xiaomi Mi 9

Photo Credit: Weibo/ Xiaomi

20 ফেব্রুয়ারি লঞ্চ হবে Mi 9। প্রায় রোজই টেক জগতের শিরোনামে থাকছে এই ফোন। সম্প্রতি একাধিক রিপোর্টে এই ফোনের একাধিক তথ্য সামনে এসেছে। শুক্রবার Xiaomi জানিয়েছে Mi 9 ফোনে থাকবে লেটেস্ট Snapdragon 855 চিপসেট।

চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে এক পোস্টে Xiaomi প্রধান লেই জুন জানিয়েছেন Mi 9 ফোনে থাকবে লেটেস্ট Snapdragon 855 চিপসেট। ডিসেম্বরে লঞ্চ হওয়া Lenovo Z5 Pro GT  ফোনে প্রথম এই চিপসেট দেখা গিয়েছিল।

 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7

 

এছাড়াও অফিশিয়াল Xiaomi প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় Mi 9 ফোনের একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। নতুন ছবিতে গোলাপী রঙে গ্রেডিয়েন্ট ফিনিশে এই ফোন দেখা গিয়েছে।

Advertisement

সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হওয়া ছবি দেখে জানা গিয়েছে Mi 9 ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট নচ।  ফোনের পিছনের তিনটি ক্যামেরা দেখা দিয়েছে।  এই ক্যামেরায় থাকবে একটি  48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্টার।  তৃতীয় ক্যামেরাটি থ্রিডি সেন্সর হিসেবে কাজ করবে। সেলফি তোলার জন্য ডিসপ্লের উপরে ছোট নচে থাকছে একটি 24 মেগাপিক্সেল Sony IMX576 সেন্সর।

 

আরও পড়ুন: Redmi Note 7 কে টেক্কা দিতে ভারতে এই ফোন লঞ্চ করল Motorola

Advertisement

 

ইতিমধ্যেই Mi 9 ফোনের স্পেসিফিকেশন নিয়ে ইন্টারনেটে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছিল এই ফোনে থাকতে চলেছে লেটেস্ট Qualcomm Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 3,500 mAh ব্যাটারি। Mi 9 ফোনে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন।

 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 16-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mi 9, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.