সপ্তাহের প্রথম দিন ভারতে আসছে নতুন Nokia স্মার্টফোন: লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 ডিসেম্বর 2018 17:57 IST
হাইলাইট
  • গত সপ্তাহে দুবাইতে লঞ্চ হয়েছিল Nokia 8.1
  • চিনের Nokia X7 নাম বদলে এই স্মার্টফোন লঞ্চ হয়েছিল
  • সোমবার ভারতে আসছে এই স্মার্টফোন

ডিসেম্বরে ইউরোপে 399 ইউরো (প্রায় 31,900 টাকা) দামে বিক্রি শুরু হবে Nokia 8.1

গত সপ্তাহে দুবাইতে এক ইভেন্টে সারা বিশ্বের সামনে Nokia 8.1 ফোনটি নিয়ে এসেছিল HMD Global। অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia X7। নাম বদলে বিশ্ব বাজারে হাজির হয়েছিল এই স্মার্টফোন। সোমবার ভারতে আসছে এই স্মার্টফোন। আজ বিকেল 5:30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে শুরু হবে লঞ্চ ইভেন্ট। Nokia 8.1 ফোনে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি।

আরও পড়ুন: Poco F1 এর দাম পাকাপাকিভাবে কমালো Xiaomi

Advertisement

আরও পড়ুন: সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s

ডিসেম্বরে ইউরোপে বিক্রি শুরু হবে Nokia 8.1। এই ফোনের দাম 399 ইউরো (প্রায় 31,900 টাকা)। আপাতত একটি মাত্র স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। চিনে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X7 কিনতে খরচ হবে 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 6GB RAM64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1999 টাকা (প্রায় 21,200 টাকা)। আর 6GB RAM+128GB স্টোরেজ কিনতে খরচ হবে 2499 ইউয়ান (প্রায় 26,500 টাকা)। 10 ডিসেম্বর ভারতে আসছে Nokia 8.1।

Nokia অফিশিয়াল Facebook পেজ থেকে এই ইভেন্ট সরাসরি দেখা যাবে। সন্ধ্যা 6 টা 15 মিনিটে এই লাইভ স্ট্রিম শুরু হবে।

Advertisement

আরও পড়ুন: ভারতে বিক্রি শুরু হল Nokia 7.1: দাম ও লঞ্চ অফার

আরও পড়ুন: কবে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পাবে Redmi Note 6 Pro?

Nokia 8.1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia 8.1 এ Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Advertisement

Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP ডুয়াল ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় EIS ও OIS সাপোর্ট থাকবে। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।

কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent construction quality
  • Bright, vibrant HDR display
  • Android One
  • Bad
  • Specifications aren’t very competitive
  • Poor low-light camera performance
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2244 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, Nokia India, Nokia X7, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.