সাদা রঙে হাজির হল Nokia X6

10 জুলাই থেকে সেই দেশের সবথেকে জনপ্রিয় ই-কমার্স পোর্টাল জংডং (jd.com)-এ ইতিমধ্যেই নতুন সাদা রঙের Nokia X6 বিক্রি শুরু হয়ে গিয়েছে । 6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের নতুন এই সাদা Nokia X6 এর দাম 1,699 ইউয়ান (প্রায় 17,600 টাকা)।

সাদা রঙে হাজির হল Nokia X6

Photo Credit: JD.com

হাইলাইট
  • নতুন সাদা রঙে Nokia X6 ফোন লঞ্চ করল Nokia
  • নতুন এই সাদা Nokia X6 এর দাম 1,699 ইউয়ান (প্রায় 17,600 টাকা)
  • jd.com-এ ইতিমধ্যেই নতুন সাদা রঙের Nokia X6 বিক্রি শুরু হয়ে গিয়েছে
বিজ্ঞাপন

 

মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia X6। লঞ্চের সময় ডার্ক গ্রে ও ব্ল্যাক কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার নতুন সাদা রঙে এই ফোন লঞ্চ করল Nokia। 10 জুলাই থেকে সেই দেশের সবথেকে জনপ্রিয় ই-কমার্স পোর্টাল জংডং (jd.com)-এ ইতিমধ্যেই নতুন সাদা রঙের Nokia X6 বিক্রি শুরু হয়ে গিয়েছে । 6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের নতুন এই সাদা Nokia X6 এর দাম 1,699 ইউয়ান (প্রায় 17,600 টাকা)। এর সাথেই Nokia X6 ফোনে নতু সফটওয়্যার আপডেটের ফলে এবার থেকে গ্রাহকরা যে কোন অ্যাপ লুকিয়ে ফেলতে পারবেন।

কোম্পানির অফিশিয়াল সোশাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে নতুন এই আপডেটে হ্যান্ডসেটের ডেক্সটপ থেকে যে কোন অ্যাপ লুকিয়ে ফেলা সম্ভব হবে। এই অ্যাপগুলি ব্যবহারের জন্য পাসকোড অথবা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের প্রয়োজন হবে।

Nokia X6 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia X6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।

নোকিয়ার লেটেস্ট এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia X6 এ রয়েছে ফেস আনলক ফিচার।

Nokia X6 এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia X6 এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »