Oppo গড়তে চলেছে রেকর্ড? এক ফোনেই এবার 200 মেগাপিক্সেলের জোড়া ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 জানুয়ারী 2026 21:14 IST
হাইলাইট
  • Oppo Find X9s এর দু'টি ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে
  • বিশ্বের আর কোনও ফোনে 200 + 200 মেগাপিক্সেল ক্যামেরা নেই
  • Oppo Find X9s এর সামনে 6.3 ইঞ্চি 1.5K ডিসপ্লে থাকতে পারে

Oppo Find X9 series (pictured) was launched in India in November, 2025

2026 সাল কম্প্যাক্ট স্মার্টফোনের বছর হতে চলেছে। চলতি বছর এমন সব মোবাইল ফোন বাজারে আসবে, যেগুলো আকারে ছোট, হালকা, এবং এক হাতে সহজে ব্যবহার করা যাবে। Oppo Find X9s তেমনই একটি আসন্ন কম্প্যাক্ট স্মার্টফোন। এটি শুধু ফ্ল্যাগশিপ স্তরের স্পেসিফিকেশন নয়, পাশাপাশি ক্যামেরার দিক থেকে বিরাট চমকের সাথে আসছে। Oppo Find X9s মডেলে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে। এর মধ্যে দু'টি ক্যামেরা 200 মেগাপিক্সেলের হবে। এখনও পর্যন্ত বিশ্বের কোনও ফোনে 200 + 200 মেগাপিক্সেল ক্যামেরা নেই। ওপ্পোর আপকামিং স্মার্টফোনের আরও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Oppo Find X9s ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে

টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গিয়েছে যে, ওপ্পো ফাইন্ড এক্স9এস একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা অফার করবে। ফোনটির মেইন ও টেলিফটো ক্যামেরায় 200 এমপি সেন্সর ব্যবহার করা হতে পারে। দু'টোই Samsung ISOCELL HP5 সেন্সর (1/1.56 ইঞ্চি) হওয়ার সম্ভাবনা। তৃতীয় ক্যামেরায় 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে।

আশা করা হচ্ছে যে, Oppo Find X9s এর টেলিফটো ক্যামেরায় 3x অপটিক্যাল জুম সাপোর্ট থাকবে। সংস্থা কালারের নির্ভুলতা উন্নত করার জন্য মাল্টিস্পেকট্রাল সেন্সর ব্যবহার করতে পারে। ফোনের সামনে 6.3 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে।

চমৎকার পারফরম্যান্সের জন্য ফোনটি MediaTek Dimensity 9500+ প্রসেসরে চলবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসে 7,000mAh ক্যাপাসিটির কাছাকাছি ব্যাটারি দিতে পারে কোম্পানি। Oppo Find X9s এর অন্যান্য ফিচার্সের মধ্যে থাকবে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, মেটাল ফ্রেম, IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ও ইন-স্ক্রিন 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রসঙ্গত, Oppo A6 5G গত মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে 7,000Ah ব্যাটারি রয়েছে। ফোনে 3,900 বর্গ মিমি ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, 5 বছর ফ্লুয়েন্সি প্রটেকশন, AI LinkBoost 3.0, ডুয়াল স্টেরিও স্পিকার, 45W SuperVOOC ফ্ল্যাশ চার্জিং, IP66 + IP68 + IP69 ট্রিপল জল ও ধুলো প্রতিরোধী রেটিং, মেমোরি কার্ড স্লট, ও আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার্স আছে।

ডিভাইসটির বেস 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 17,999 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO Z11 জুনে ভারতে লঞ্চ হবে, দাম প্রকাশ্যে, থাকতে পারে 9,025mAh ব্যাটারি
  2. Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
  3. Android 17 ভার্সনে গুচ্ছের ফিচার্স ও AI দিচ্ছে Google, স্মার্টফোন কতটা পাল্টে যাবে দেখুন
  4. Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে, বৈশাখে বাম্পার অফার দিচ্ছে Amazon
  5. Vivo Y60 চুপিচুপি শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  6. Sony Xperia 1 VIII বাজার কাঁপাতে লঞ্চ হল, 16GB র‍্যাম, Zeiss ক্যামেরা, ও OLED ডিসপ্লে আছে
  7. Oppo-এর প্রথম 200MP কোয়াড ক্যামেরা ফোন Find X9 Ultra দেশে 21 মে লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Find X9s
  8. Googlebook: ল্যাপটপের দুনিয়ায় বিপ্লব, Google আনল AI চালিত গুগলবুক, চাপে উইন্ডোজ ও ম্যাকবুক
  9. Motorola Razr Fold: অনবদ্য ক্যামেরার সঙ্গে মোটোরোলার প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল ভারতে
  10. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.