Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
Oppo Find X9s Pro বর্তমানে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত সবচেয়ে কম দামের স্মার্টফোন। এটি 8K সিনেমাটিক ভিডিও শুট করতে সক্ষম। ফোনটি ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর, 7,025mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, ColorOS 16, ও 6.32 ইঞ্চির কম্প্যাক্ট অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে।