আজ থেকে বিক্রি শুরু হল Realme 1

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 মে 2018 12:11 IST
হাইলাইট
  • Realme 1 এর দাম শুরু 8,990 টাকা থেকে
  • শুধুমাত্র Amazon এই পাওয়া যাবে এই ফোন
  • আজ দুপুর 12 টায় শুরু হবে প্রথম সেল

Realme 1 এর দাম শুরু 8,990 টাকা থেকে. আজ দুপুর 12 টায় বিক্রি শুরু হবে Amazon এ

গত সপ্তাহে Oppo লঞ্চ করেছিল তাদের নতুন স্মার্টফোন ব্র্যান্ড Realme। একই ইভেন্টে লঞ্চ হয়েছিল নতুন এই ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Realme 1। আজ থেকে বিক্রি শুরু হল নতুন এই স্মার্টফোনটি। আজ দুপুর 12 টা থেকে Amazon এ কিনতে পাওয়া যাবে নতুন Realme 1। Xiaomi Redmi Note 5 ও Asus ZenFone Max Pro M1এর সাথে মিডরেঞ্জ সেগমেন্টে কড়া টক্কড় দেবে এই ফোন। 15,000 টাকার নীচে 6GB RAM পাওয়া যাবে নতুন Realme 1 এ। ‘মেড ইন ইন্ডিয়া’ এর ফোনটি শুধুমাত্র Amazon থেকেই কেনা যাবে।
 

ভারতে Realme 1 এর দাম ও লঞ্চ অফার


আপাতত দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে নতুন Realme 1। 3GB RAM ভেরিয়েন্ট কেনার জন্য খরচ হবে 8,990 টাকা। অন্যদিকে হাই এন্ড 6GB RAM এর দাম রাখা হয়েছে 13,999 টাকা। আজ দুপুর 12 টায় শুরু হবে এই ফোনের প্রথম সেল। লঞ্চের সময় আরও একটি 4GB RAM ভেরিয়েন্ট ঘোষনা করা গয়েছিল কোম্পানির তরফ থেকে। তবে আপাতত বিক্রি হবে না মাঝের এই ভেরিয়েন্টটি।
 
লঞ্চ অফারে SBI কার্ডের গ্রাহকরা পাবেন 5% ক্যাশব্যাক। আর Jio দেবে 4,850 টাকার বেনিফিট। এর সাথেই লঞ্চ অফারে গ্রাহকরা বিনামূল্যে পাবেন একটি Realme 1 এর কেস ও একটি টেম্পার্ড গ্লাস। আর Kindle এর গ্রাহকরা ই-বুকে পেয়ে যাবেন 80% ছাড়।

 

 

Realme 1 স্পেসিফিকেশান


ডুয়াল সিম Realme 1 এ থাকছে Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0। ফোনের উপরে থাকবে একটি 6 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে বিশাল 84.75% স্ক্রিন টু বডি রেশিও। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। আর থাকছে 4G VoLTE সাপোর্ট।
Realme 1 এর পিছনে থাকবে একটি 13MP ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে আছে একটি 8MP ক্যামেরা। এই ক্যামেরাতে থাকবে OPPO র নিজস্ব AI Beauty 2.0 ফিচার। এই ফিচারের মাধ্যমে মুখের 296 টি পয়েন্টে ফেসিয়াল রিকগনিশান করা সম্ভব। আর এই ফিচার ব্যাবহার করেই ফেসিয়াল আনলক ফিচার যোগ হয়েছে Realme 1এ। কোম্পানির দাবি মাত্র 0.1 সেকেন্ডে আনলক হয়ে যাবে ফোনটি। যদিও এই ফোনে থাকবে না কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Great performance
  • Value for money
  • Good battery life
  • Bad
  • Average cameras
  • No fingerprint sensor
  • Cluttered OS
 
KEY SPECS
Display 6.00-inch
Processor MediaTek Helio P60
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3410mAh
OS Android 8.1
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
  8. Vivo X300 FE অবশেষে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং রয়েছে
  9. 100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা
  10. Tecno Pop X জলের দরে বাজারে এল, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল ও মেসেজ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.