কবে লঞ্চ হবে Realme 5 আর Realme 5 Pro?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 অগাস্ট 2019 10:21 IST
হাইলাইট
  • Flipkart থেকে পাওয়া যাবে Realme 5 Pro
  • এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা
  • 20 অগাস্ট লঞ্চ হবে এই ফোন

Realme 5 Pro ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

অনেক দিন ধরেই চারটি ক্যামেরার স্মার্য়ফোন লঞ্চের ঘোষনা করছে Realme। এবার লঞ্চ হতে চলেছে কোম্পানির প্রথম কোয়াড ক্যামেরা স্মার্টফোন Realme 5 আর Realme 5 Pro। 20 অগাস্ট লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। Realme 5 Pro ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। 20 অগাস্ট দুপুর 12 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। ই ফোনের চারটি ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও থাকছে একটি অলট্রা ওয়াইড ক্যামেরা, একটি সুপার ম্যাক্রো ক্যামেরা আর একটি ডেপ্ত সেন্সর।

ট্যুইটারে Realme জানিয়েছে 20 অগাস্ট লঞ্চ Realme 5 Pro। একই সাথে Realme 5 লঞ্চ হবে কি না জানায়নি চিনের কোম্পানিটি। ট্যুইটে কোম্পানি জানিয়েছে Realme 5 Pro ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকছে চারটি ক্যামেরা। 20 অগাস্ট দুপুর 12 টা 30 মিনিটে শুরু হবে লঞ্চ।

অন্য এক পোস্টে Realme জানিয়েছে Realme 5 Pro এর সাথেই লঞ্চ হবে Realme 5। Flipkart  এ ইতিমধ্যেই এই দুই ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। সেখানে জানানো হয়েছে Realme 5 Pro ফোনে থাকবে একটি 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এর ক্যামেরা। সাথে থাকবে 4cm ফোকাল ডিসটেন্সের ম্যাক্রো লেন্স। চতুর্থ সেন্সরটি ডেপ্ত সেন্সরের কাজ করবে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ক্যামেরা স্পেসিফিকেশন ছাড়া Realme 5 সিরিজ ফোন সম্পর্কে অন্য কোন তথ্য পাওয়া যায়নি। অনেকেই মনে করেছিলেন Realme 5 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। কিন্তু জল্পনার অবসান ঘটিএ Realme জানিয়ে দিল 48 মেগাপিক্সেল ক্যামেরায় এই ফোন লঞ্চ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  2. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  3. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  4. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  5. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  6. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  7. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
  8. Realme 16 5G এপ্রিলের এই তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  9. Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে
  10. 26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.