ভারতের বাজারে Realme-কোম্পানি নিয়ে এসেছে দুটি আকর্ষনীয় হ্যান্ডসেট-Realme P3 Pro 5G এবং Realme P3x 5G

Realme P3 Pro এবং P3x ফোনগুলিতে একটি 6000mAh-ব্যাটারী আছে

ভারতের বাজারে Realme-কোম্পানি নিয়ে এসেছে দুটি আকর্ষনীয় হ্যান্ডসেট-Realme P3 Pro 5G এবং Realme P3x 5G

Photo Credit: Realme

Realme P3 Pro 5G গ্যালাক্সি পার্পেল (ছবিতে), নেবুলা গ্লো এবং স্যাটার্ন ব্রাউনে উপলব্ধ

হাইলাইট
  • Realme P3 Pro 5G-হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.83 ইঞ্চ
  • Realme P3X 5G-ফোনটি MediaTek Dimensity 6400 SoC-দ্বারা চালিত
  • Realme P3 Pro 5G-ফোনটিতে 256-জিবি স্টোরেজ যুক্তকরা হয়েছে
বিজ্ঞাপন

বিগত সোমবার ভারতে Realme P3 Pro 5G-ফোনটি, Realme P3x 5G-ফোনটির সাথে কোম্পানির মধ্যম রেঞ্জের P-সিরিজের স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে। স্মার্টফোনগুলো 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ একটি 6000mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে এসেছে। Realme P3 Pro 5G-হ্যান্ডসেটটি Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা চালিত যেখানে, Realme P3x 5G-ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া MediaTek Dimensity 6400 SoC-দ্বারা চালিত। উভয় মডেলই Android 15-এর সাথে কোম্পানির Realme UI 6.0 ইউজার ইন্টারফেসের মাধ্যমে চলে।

ভারতে Realme P3 Pro 5G এবং Realme P3x 5G-এর দাম:

ভারতে Realme P3 Pro 5G-হ্যান্ডসেটটির 8জিবি RAM এবং 128জিবি স্টোরেজের বেসমডেলটির দাম 23,999টাকা। এছাড়াও হ্যান্ডসেটটির 8জিবি+256জিবি এবং 12জিবি+256জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে 24,999টাকা এবং 26,999টাকা।এটি গ্যালাক্সী-পার্পল, নেবুলা-গ্লো এবং স্যাটার্ন-ব্রাউন রঙের সাথে ফেব্রুয়ারির 25-তারিখ থেকে কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে পাওয়া যাবে।

অন্যদিকে Realme P3x 5G-এর 6জিবি+128জিবি, 8জিবি+128জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে 13,999টাকা এবং 14,999টাকা।দেশের বাজারে এটিকে 28সে ফেব্রুয়ারী থেকে কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লীপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে। ফোনটি লুনার-সিলভার, মিডনাইট-ব্লু এবং স্টেলার পিঙ্ক এই তিন রঙের বিকল্পে পাওয়া যাবে।

গ্রাহকরা উপযুক্ত ব্যাংকের কার্ডের মাধ্যমে Realme P3 Pro 5G এবং Realme P3x 5G-ফোনগুলি কিনলে যথাক্রমে 2000 টাকা এবং 1000-টাকার ছাড় পাবে।

Realme P3 Pro 5G এবং Realme P3X 5G-এর স্পেসিফিকেশন:

ডুয়াল সিম সমৃদ্ধ আলোচিত উভয় হ্যান্ডসেটই Android 15-ভিত্তিক Realme UI 6.0-দ্বারা চালিত। Realme P3 Pro 5G-ফোনটি Snapdragon 7s Gen 3-চিপসেট দ্বারা সজ্জিত এবং এটিতে 12জিবি RAM আছে।অন্যদিকে Realme P3x 5G-ফোনটি Dimensity 6400 চিপ এবং 8জিবি RAM পেয়েছে।

কোম্পানি Realme P3 Pro 5G-হ্যান্ডসেটটিতে একটি 6.83 ইঞ্চির 1.5K(1472×2800 পিক্সেল)কোয়াড কার্ভড AMOLED স্ক্রিন আছে,যেটির রিফ্রেশরেট 120Hz এবং পিক্সেল-ডেন্সিটি 450ppi। অন্যদিকে Realme P3x 5G-ফোনটিতে 120Hz রিফ্রেশরেটের সাথে একটি 6.7-ইঞ্চির Full-HD+(1080×2400 পিক্সেল)LCD স্ক্রিন আছে।

ক্যামেরা এবং ভিডিওর ক্ষেত্রে P3 Pro 5G-হ্যান্ডসেটটিতে OIS এবং Sony IMX896 সেন্সরের সাথে একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে।ফোনটির সামনে একটি Sony IMX480 সেন্সরের সাথে একটি 16-মেগাপিক্সেলের ক্যামেরা আছে। অন্যদিকে P3x 5G-ফোনটি একইভাবে একটি f/1.8 অ্যাপারচারের সাথে একটি 50-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 8-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা সজ্জিত। উভয় ফোনের পিছনের একটি অজানা 2-মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে।

Realme P3 Pro 5G(UFS 2.2) এবং P3x 5G(eMMC 5.1) ফোনগুলিতে যথাক্রমে 256-জিবি ও 128-জিবি পর্যন্ত স্টোরেজ নির্মাণ করা হয়েছে।এছাড়াও হ্যান্ডসেটগুলোতে 5G,4G LTE, Wi-Fi,ব্লুটুথ এবং GPS,USB Type-C-পোর্ট যুক্ত করা হয়েছে।

উপরোক্ত দুই হ্যান্ডসেটেই 80W এবং 45W-তারযুক্ত 6000mAh ব্যাটারী দ্বারা চালিত।হ্যান্ডসেটগুলিতে মিলিটারি গ্রেডের শক প্রতিরোধ এবং ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP68+IP69 রেটিংগুলি দেওয়া হয়েছে।

Realme P3 Pro 5G-হ্যান্ডসেটটিতে AI-বেস্ট-ফেস, AI Erase 2.0, AI Motion Deblur এবং AI Reflection রিমুভারের মত কিছু AI-ফিচারগুলি যুক্ত করেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
  2. AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
  3. Nothing Phone 4a সিরিজের প্রসেসরের নাম ঘোষণা হল, Snapdragon নাকি আরও শক্তিশালী Dimensity? জেনে নিন
  4. JioHotstar ChatGPT: বিনোদনের জগতে বিপ্লব, জিওহটস্টারে যুক্ত হল চ্যাটজিপিটি
  5. Xiaomi ভারতে আনল 75 ইঞ্চি QLED টিভি, দুর্ধর্ষ ছবি ও সাউন্ডে ঘরেই পাবেন PVR Inox এর অভিজ্ঞতা
  6. AI Impact Summit: স্বদেশি সংস্থার চমক, প্রথমবার সাধারণ কিপ্যাড ফোনে আসছে AI, কথা বলবে মাতৃভাষায়
  7. Vivo V70 ও V70 Elite অনবদ্য Zeiss ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, 50MP সেলফি, সঙ্গে প্রিমিয়াম ফিচার্স
  8. Jio এই প্ল্যানে সত্যিকারের আনলিমিটেড 4G ও 5G ডেটা দিচ্ছে, যত ইচ্ছা নেট চালান, সাথে কলিং ফ্রি
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা প্রিমিয়াম ফোন লঞ্চ হল, AI ফিচার্সের সাথে আর কী কী চমক দেখুন
  10. iPhone Air: সবচেয়ে স্লিম আইফোনের দাম প্রায় 25,000 টাকা কমল, কোথায় সস্তায় বিক্রি হচ্ছে জানুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »