শিঘ্রই অফলাইনে পাওয়া যাবে Realme স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 নভেম্বর 2018 12:24 IST
হাইলাইট
  • 2018 সালের মে মাসে Realme 1 এর হাত ধরে বাজারে এসেছিল Realme
  • ছাড়িয়ে অফলাইন জগতে পা রাখতে চলেছে Oppo র সাব ব্র্যাড Realme
  • Realme র সবথেকে জনপ্রিয় স্মার্টফোন Realme 2 Pro

এই বছর শুরুতে লঞ্চ হয়েছিল Realme। কম দামে ভালো স্পেসিফিকেশান দিয়ে ইতিমধ্যেই গ্রাহকের মন জয় করেছে এই ব্র্যান্ড। এতদিন শুধুমাত্র অনলাইনে পাওয়া যেত Realme স্মার্টফোন। এবার অনলাইনের গন্ডি ছাড়িয়ে অফলাইন জগতে পা রাখতে চলেছে Oppo র সাব ব্র্যাড Realme। এবার থেকে Flipkart আর Amazon ছাড়াও অফলাইনে Reliance Digital আর My Jio স্টোর থেকে Realme স্মার্টফোন কেনা যাবে।

“শুরুতে সারা দেশের 130 টি শহরে 600 টি Reliance Digital আর My Jio স্টোর থেকে Realme স্মার্টফোন কেনা যাবে।” এক বিবৃতিতে জানিয়েছে Realme।

Advertisement

আগামী বছর শুরুতেই সারা দেশে 10 টি শহরে Realme ফোন অফলাইনে বিক্রি শুরু করবে কোম্পানি।

“সারা দেশে Realme ফোনে চাহিদা ক্রমশ বাড়তে থাকায় Reliance Digital” ও My Jio স্টোরের মাধ্যমে আমরা আরও বেশি গ্রাহকের হাতে Realme ফোন তুলে দিতে পারব।” বলে জানিয়েছেন Realme প্রধান মাধব শেঠ।

এবার গ্রাহককে আরও ভালো পরিষেবা দেওয়ার পরিকল্পনা শুরু করছে Realme। এই জন্য একাধিক কোম্পানির সাথে হাত মেলাতে চলেছে কোম্পানি।

Advertisement

2018 সালের মে মাসে Realme 1 এর হাত ধরে বাজারে এসেছিল Realme। পরে অগাস্ট মাসে বাজারে এসেছিল Realme 2। এখন বাজারে Realme র সবথেকে জনপ্রিয় স্মার্টফোন Realme 2 Pro।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Reliance Digital, My Jio Store, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.