গত সপ্তাহে 3GB RAM+64GB স্টোরেজে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। বুধবার ভারতে নতুন ভেরিয়েন্টে Realme U1 বিক্রি শুরু হল। অন্য দুটি ভেরিয়েন্টের মতোই শুধুমাত্র Amazon থেকে বিক্রি শুরু হবে 3GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme U1।
3GB RAM আর 64GB স্টোরেজে Realme U1 এর দাম 10,999 টাকা
গত বছর নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme U1। শুরুতে 3GB RAM+32GB স্টোরেজ আর 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল এই ফোন। গত সপ্তাহে 3GB RAM+64GB স্টোরেজে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। বুধবার ভারতে নতুন ভেরিয়েন্টে Realme U1 বিক্রি শুরু হল। অন্য দুটি ভেরিয়েন্টের মতোই শুধুমাত্র Amazon থেকে বিক্রি শুরু হবে 3GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme U1। আজ থেকে 10,999 টাকা দামে বিক্রি শুরু হবে এই ফোন। দুপুর 12 টায় শুরু হলে ফ্ল্যাশ সেল।
লঞ্চের পরে একাধিক বার সস্তা হয়েছে Realme U1। সম্প্রতি দাম কমে 9,999 টাকায় পাওয়া যাচ্ছে 3GB RAM+32GB স্টোরেজ ভেরিয়েন্ট। 4GB RAM+64GB স্টোরেজে Realme U1 এর দাম কমে হয়েছে 11,999 টাকা। এই দুটি ভেরিয়েন্টের ঠিক মাঝে 10,999 টাকায় পাওয়া যাবে 3GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্ট।
ডুয়াল সিম Realme U1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme U1 এ রয়েছে একটি 6.3 ইঞ্চি ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme U1 এ রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। সাথে থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Realme U1এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2, GPS/ A-GPS/ GLONASS, micro-USB পোর্ট, OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ব্যাটারি 3,500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Elle OTT Release Date: When and Where to Watch it Online?
Love Mocktail 3 Now Available to Stream on Zee 5: All You Need to Know About Cast, Plot, and More
Adivi Sesh and Mrunal Thakur’s Dacoit Now Streaming Online: What You Need to Know
House Of The Dragon Season 3 OTT Release Date Confirmed: When and Where to Watch it Online?