বুধবার ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Realme

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 নভেম্বর 2018 13:36 IST
হাইলাইট
  • বুধবার ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Realme
  • নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে Realme U1 লঞ্চ হবে
  • Realme U1 ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট

বুধবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে Realme U1 লঞ্চ হবে

বুধবার ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Realme। নতুন এই স্মার্টফোনের নাম Realme U1। বুধবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে Realme U1 লঞ্চ হবে। এই বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল MediaTek এর ফ্ল্যাগশিপ চিপসেট Helio P70। Realme U1 ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট। এছাড়াও থাকবে ডিউড্রপ নচ। শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। 10,000টাকা থেকে 15,000 টাকা দামের মধ্যে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।

 

Realme U1স্পেসিফিকেশান

Realme U1 ফোনে প্রথম MediaTek Helio P70 চিনপসেট ব্যবহার হবে। অক্টোবর মাসে এই চিপসেট লঞ্চ হয়েছিল। MediaTek Helio P70 চিপসেটে রয়েছে 12Nm আর্কিটেকচার ডিজাইন। চিপসেটের ভিতরে রয়েছে চারটি ARM Cortex-A73 প্রসেসার। এই প্রসেসারগুলি সর্বোচ্চ 2.1GHz ক্লক স্পিডে চলতে পারবে। এছাড়াও থাকছে চারটি 2GHz ARM Cortex-A53 প্রসেসার। গ্রাফিক্স প্রসেসিং এর জন্য MediaTek Helio P70 চিপসেটে থাকবে ARM Mali-G72 MP3 GPU।

ইতিমধ্যেই এই ফোনের সেলফি ক্যামেরায় তোলা ছবি শেয়ার করেছে কোম্পানি। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এই সেলফি ক্যামেরাও আরও ভালো সেলফি তোলা যাবে বলে জানিয়েছে Realme। তবে Realme U1 ফোনে ঠিক কোন ক্যামেরা ব্যবহার হয়েছে তা জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme U1, Realme, Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.