সফটওয়্যার আপডেটে Realme X2 Pro ফোনে যোগ হল একাধিক গুরুত্বপূর্ণ ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 জানুয়ারী 2020 11:01 IST
হাইলাইট
  • Realme X2 Pro ফোনে সফটওয়্যার আওডেট পৌঁছল
  • যোগ হয়েছে ডার্ক মোড
  • ধাপে ধাপে এই আপোডেট পৌঁছবে

নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme X2 Pro

সফটওয়্যার আপডেট পেল Realme X2 Pro। সাম্প্রতিকতম আপডেটে Realme X2 Pro ফোনে 2019 সালের ডিসেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। ফার্মওয়্যার ভার্সান RMX1931EX_11_A.08 এর হাত ধরে ধাপে ধাপে সব ফোনে এই আপডেট পৌঁছে যাবে। নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme X2 Pro। এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, Snapdragon 855+ চিপসেট, 4,000 mAh ব্যাটারি আর 50W ফাস্ট চার্জ সাপোর্ট।

Realme X2 Pro ফোনের সাম্প্রতিকতম আপডেটের সাইজ 3.07GB। নতুন সিকিউরিটি প্যাচ ছাড়াও এই আপডেটে Realme X2 Pro ফোনে ডার্ক মোড যোগ হয়েছে। ভিডিও মোডে যোগ হয়েছে HDR ফিচার।

Advertisement

Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট 12GB  পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।

Advertisement

আরও পড়ুন:

নতুন ভেরিয়েন্টে ভারতে বিক্রি শুরু হল Realme X2 Pro

Advertisement

আগামী সপ্তাহে ভারতে আসছে Honor 9X, ফিচারগুলি দেখে নিন

লঞ্চের আগেই ফাঁস হল Realme X50 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build quality and design
  • Stereo speakers sound good
  • Smooth app, gaming performance
  • Good battery life, super-fast charging
  • Vivid 90Hz display
  • Bad
  • Heats up under load
  • Low-light video quality isn’t great
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  9. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  10. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.