Redmi K30 কে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হবে Realme X50

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 নভেম্বর 2019 11:45 IST
হাইলাইট
  • Realme X50 ফোনে 5G সাপোর্ট থাকছে
  • থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে
  • আপাতত চিনে এই ফোন লঞ্চ করবে Realme

Realme X50 ফোনে ডুয়াল 5G ব্যান্ড সাপোর্ট থাকছে

2019 সালে একাধিক বার Realme জানিয়েছিল 5G স্মার্টফোন তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে কোম্পানি। এবার কোম্পানির প্রথম 5G স্মার্টফোন Realme X50 ফোনের টিজার সামনে এল। জানা গিয়েছে শীঘ্রই লঞ্চ হবে Realme X50। এই ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড NSA আর SA 5G সাপোর্ট। Redmi K30 5G ফোনেও একই 5G নেটওয়ার্ক সাপোর্ট থাকছে। Realme X50 ফোনের পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা।

সম্প্রতি Realme-র প্রধান মার্কেটিং অফিসার চিনের এক সোশ্যাল মিডিয়ায় Realme X50 ফোনের টিজার প্রকাশ করেছেন। নতুন এই ফোনে থাকছে স্ট্যান্ডএলন (SA) আর নন-স্ট্যান্ডএলন (NSA) ডুয়াল 5G সাপোর্ট থাকছে।  যদিও নতুন Realme X50 ফোনে কোন চিপসেট ব্যবহার হয়েছে জানা যায়নি।

Advertisement

চলতি বছর সেপ্টেম্বর মাসে Realme জানিয়েছিল Snapdragon 700 সিরিজ চিপসেট ব্যবহার করে 5G স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি। এখনও Snapdragon 700 সিরিজের কোন চিপসেটে 5G সাপোর্ট যোগ হয়নি। শোনা যাচ্ছে শীঘ্রই 5G সাপোর্ট সহ লঞ্চ হবে নতুন Snapdragon 735 চিপসেট। এই প্রথম কোন মিডরেঞ্জ চিপসেটে 5G সাপোর্ট দেখা যাবে।

ইতিমধ্যেই ডিসেম্বর মাসে লঞ্চ হবে Redmi K30। এই ফোনে থাকছে 5G সাপোর্ট। ইতিমধ্যেই এই ঘোষণা করেছেন Xiaomi প্রধান লেই জুন। আপাতত চিনে লঞ্চ হবে Redmi K30। সেই ফোনকে টেক্কা দিতে এবার চিনে লঞ্চ হবে Realme X50। ভারতে এখনও 5G নেটওয়ার্ক শুরু হয়নি। তাই ভারতে কবে এই দুই ফোন লঞ্চ হবে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।

Realme X50-এর মতোই Redmi K30 ফোনে থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। টিজারে Realme X50 ফোনের ডিসপ্লের বাঁ-দিকে পাঞ্চ হোল দেখা গিয়েছে। Redmi K30 ফোনের ডিসপ্লের ডান দিকে থাকছে পাঞ্চ হোল।

Advertisement

আরও পড়ুন:

সামনে এল ছবি! কেমন দেখতে নতুন Redmi K30?

Advertisement

লঞ্চের আগেই ফাঁস হল Redmi K30 ফোনের স্পেসিফিকেশন

মাত্র 17 মিনিটে সম্পূর্ণ চার্জ হবে স্মার্টফোন, 100W ফাস্ট চার্জ প্রযুক্তি নিয়ে এল Xiaomi

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme X50, 5G
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.