এই Redmi ফোনগুলিতে শিঘ্রই পৌঁছে যাবে Android Pie আপডেট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 জানুয়ারী 2019 13:07 IST
হাইলাইট
  • Redmi Note 5, Redmi 6 Pro আর Redmi S2 ফোনে পৌঁছে যাবে Android 9 Pie
  • ইতিমধ্যেই 10 টি ফোনে Android 9 Pie আপডেট পাঠিয়েছে Xiaomi
  • Mi A2 আর Poco F1 ফোনে লেটেস্ট Android 9 Pie আপডেট পৌঁছেছে

ভারতে Redmi Note 5 Pro নামে বিক্রি হয় Redmi Note 5

2019 সালের শুরুতেই Redmi Note 5, Redmi 6 Pro আর Redmi S2 ফোনে পৌঁছে যাবে লেটেস্ট Android 9 Pie। সম্প্রতি MIUI ফোরামে এক পোস্ট থেকে এই খবর জানা গিয়েছে। একই সাথে Xiaomi Mi 6X ফোনেও পৌঁছাবে এই আপডেট। তবে ঠিক কবে এই আপডেট পৌঁছাবে এই পোস্ট থেকে তা জানা যায়নি। চিনে Redmi Note 5, Redmi 6 Pro, Redmi S2, Xiaomi Mi 6X ফোনগুলির ভারতে যথাক্রমে Redmi Note 5 Pro, Redmi 6 Pro আর Redmi Y2 নামে বিক্রি হয়।

 

আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও

Advertisement

 

MIUI ফোরামের ঐ পোস্টে জানানো হয়েছে ইতিমধ্যেই Mi 8, Mi Mix 2S, Mi 8 Explorer Edition, Mi 8 Screen Fingerprint Edition, Mi 8 SE, Mi Max 3 আর Mi 8 Youth Edition ফোনে Android 9 Pie আপডেট পৌঁছেছে। এছাড়াও Mi A1, Mi A2 আর Poco F1 ফোনে লেটেস্ট Android 9 Pie আপডেট পৌঁছেছে। এর পরেই Redmi Note 5, Redmi 6 Pro, Redmi S2 আর Xiaomi Mi 6X ফোনে এই আপডেট পৌঁছাবে।

 

আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL

 

সম্প্রতি Xiaomi জানিয়েছে Mi 5 আর Redmi Note 3 ফোনে আর Android আপডেট পৌঁছাবে না। সম্প্রতি এই দুটি ফোনে MIUI 10 আপডেট পৌঁছেছে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.