Redmi Note 5

Redmi Note 5 - ख़बरें

  • পুজোর আগে নতুন ফোন চাই? 30,000 টাকার মধ্যে সেরা ক্যামেরার 5 স্মার্টফোন দেখে নিন
    Redmi Note 15 Pro 5G মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত 200 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 31,999 টাকা। তবে অ্যামাজন SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে মূল্য 30,000 টাকার নিচে চলে আসবে। Motorola Edge 70 Fusion-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Sony LYTIA 710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 30,999 টাকা। তবে Flipkart Axis এবং SBI ক্রেডিট কার্ডে 1,599 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। Realme P4 Pro 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony IMX896 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পেয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
  • 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
    রেডমির ভারতীয় শাখা X প্ল্যাটফর্মে পোস্ট করে Redmi Note 17 Pro Max 5G লঞ্চের ইঙ্গিত করেছে। ফোনটির জন্য একটি মাইক্রোসাইট শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ আছে। ভারতীয় মডেলের কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি। তবে এতে গ্লোবাল মডেলের বেশ কিছু ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি গত সপ্তাহে গ্লোবালি লঞ্চ হয়েছে। এটি শাওমির প্রথম 10,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন। 
  • লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
    Redmi Note 17 Pro Max 5G হল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির স্মার্টফোন। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 50MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, ও Snapdragon 6 Gen 5 প্রসেসর আছে। রেডমি তাদের নতুন মডেলে IP66 + IP68 রেটিং, Dolby Atmos অডিও, ও NFC ফিচার রেখেছে।
  • র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
    Vivo T5x 5G-এর 5,000 টাকা বেড়েছে। Vivo T5 Lite 5G ও Vivo T4 Lite 5G-এর সমস্ত ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 4,000 টাকা ও 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। Redmi Note 15 5G-এর দুই স্টোরেজ ভার্সনের দাম 2,000 টাকা করে বেড়েছে। AI-এর বিপুল তথ্যভান্ডার চালাতে র‍্যামের চাহিদা বিপুল বেড়ে বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ঊর্দ্ধমুখী র‍্যামের দাম। লাভের অঙ্ক বেশি থাকার ফলে উৎপাদনের অধিকাংশ চলে যাচ্ছে AI ডেটা সেন্টার ও সার্ভারে। তাই স্মার্টফোন নির্মাতাদের বেশি খরচ করে র‍্যাম কিনতে হচ্ছে। ফলে ক্রমশ দামি হচ্ছে ফোন।
  • 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
    Redmi Note 17 Pro ও Note 17 Pro Max একসঙ্গে ভারতের বাজারে সেপ্টেম্বর 15 লঞ্চ হতে পারে। Note 17 Pro বড় 9,000mAh ব্যাটারি ও 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পেতে পারে। অন্য দিকে, Redmi Note 17 Pro Max আরও শক্তিশালী 10,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকতে পারে। যার সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনগুলির দাম Note 15 Pro সিরিজের তুলনায় 5,000 থেকে 8,000 টাকা পর্যন্ত বাড়তে পারে।
  • Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
    Redmi Note 17 সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে এই মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে। রেডমি জুলাইতে তাদের নতুন মিড-রেঞ্জ ফোন লঞ্চের ঘোষণা করেছে। Redmi Note 17, Note 17 Pro, এবং Note 17 Pro Max বাজারে আসতে পারে। স্ট্যান্ডার্ড মডেলে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে, Snapdragon 6 Gen 5 প্রসেসর, 9,000mAh ব্যাটারি, এবং 50 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা থাকতে পারে। Redmi Note 17 Pro আরও বড় 10,000mAh ব্যাটারি ব্যবহার করতে পারে। শোনা যাচ্ছে, এতে Dimensity 7500 প্রসেসর, 200MP প্রাইমারি ব্যাক ক্যামেরা, ও 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে।
  • 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
    Redmi Note 15 SE 5G-এর দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি ফ্লিপকার্ট ও শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। প্রথম সেলে ICICI, HDFC, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে দাম 17,999 টাকায় নেমে আসবে। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 3 মাসের নো-কস্ট EMI অপশনের সাথে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। প্রতি মাসে 5,983 টাকা কিস্তি দিতে হবে।
  • Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
    Redmi Note 15 SE বা স্পেশাল এডিশন ভারতে 19,999 টাকায় লঞ্চ হয়েছে। ফোনটি নতুন ক্রিমসন রিজার্ভ কালার অপশনে এসেছে, যার পিছনে লেদারের মতো টেক্সচার আছে। ফোনটি 5,800mAh সিলিকন কার্বন ব্যাটারি, 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 7.35 মিমি স্লিম প্রোফাইল, IP65 + IP66 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও Dolby Atmos-এর সাথে স্টেরিও স্পিকার, ও মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার্স অফার করে।
  • Redmi Note 15 5G: রেডমির নতুন 108 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
    Redmi Note 15 5G ভারতে আসার আগেই দাম ফাঁস হয়েছে। ফোনটি জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। এতেতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা মিলবে যা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।
  • Redmi Note 15 5G মিড-রেঞ্জে বড় ধামাকা নিয়ে ভারতে আসছে, ব্যাটারি চলবে 5 বছর!
    Redmi Note 15 5G মডেলটির ক্যামেরা সেন্সরকে "মাল্টিফোকাল পোট্রেট লেজেন্ড" হিসেবে টিজ করেছে কোম্পানি। ফোনটিতে শক্তিশালী 5,520mAh ব্যাটারি থাকবে যা 45W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসবে।
  • Amazon Great Freedom Festival Sale 2025: অ্যামাজন ফ্রিডম সেলে মাত্র 7,999 টাকায় দুর্দান্ত 5G ফোন কিনুন
    SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নন-EMI লেনদেনে 1,250 টাকা পর্যন্ত ও ইএমআই লেনদেনে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট (শর্তাবলী প্রযোজ্য) পাচ্ছেন। এ ক্ষেত্রে কেনার অঙ্ক নূন্যতম 5,000 টাকা হতে হবে।
  • Top Smartphones Under Rs. 25,000 in India (June 2025): 25,000 টাকার মধ্যে সেরা 5 ফোন কোনটি জেনে নিন
    জুন মাসে 25,000 টাকার মধ্যে কেনার জন্য সেরা পাঁচ স্মার্টফোন হল OnePlus Nord CE 4, Motorola Edge 60 Fusion, Poco X7, Redmi Note 14 Pro, ও Nothing Phone 3a।
  • শুরু হতে চলেছে শাওমি কোম্পানির হোলি সেল
    শাওমি ঘোষণা করছে 2025 সালের শাওমি হোলি সেল। কোম্পানি এই সেল চলাকালীন তাদের স্মার্টফোনগুলোর উপর আকর্ষণীয় ছাড় ঘোষণা করেছে। শুধু স্মার্টফোনই নয়, সাথে আনুষাঙ্গিক জিনিসপত্র কেনাকাটার উপরও ছাড় পাওয়া যাচ্ছে। যেমন গ্রাহকরা Redmi Note 13 Pro এবং Redmi Buds 5 26,798 টাকায় একসাথে কিনতে পারবে
  • শীঘ্রই ভারতে আসতে পারে Redmi Note 9
    সম্প্রতি ইউরোপের বাজারে লঞ্চ হয়েছিল Redmi Note 9। ভারতে ইতিমধ্যেই Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max বিক্রি শুরু হলেও এখনও  Redmi Note 9 লঞ্চ হয়নি।
  • আবার কবে পাওয়া যাবে Redmi Note 9 Pro?
    12,999 টাকায় এই ফোন লঞ্চ হলেও এপ্রিলে স্মার্টফোনে পণ্য পরিষেবা কর 12 শতাংশ থেকে 18 শতাংশ হওয়ার কারণে এই ফোনের দাম 1,000 টাকা বাড়িয়েছে Xiaomi।

Redmi Note 5 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »