Redmi Note 8 Pro ক্যামেরায় থাকছে 25x জুম, জানালো Xiaomi

29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 Pro। এই ফোনের ক্যামেরায় থাকছে 25x জুম। বিশাল এই জুম করার পরেও ছবি ডিটেল নষ্ট হবে না বলে জানিয়েছে Xiaomi।

Redmi Note 8 Pro ক্যামেরায় থাকছে 25x জুম, জানালো Xiaomi

Photo Credit: Weibo

Redmi Note 8 Pro ফোনের ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে

হাইলাইট
  • 29 অগাস্ট লঞ্চ হবে Redmi Note 8, Redmi Note 8 Pro
  • The Redmi Note 8 Pro ফোনে থাকবে Helio G90T চিপসেট
  • আপাতত চিনে লঞ্চ হবে এই ফোন
বিজ্ঞাপন

29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 Pro। সম্প্রতি একের পর এক টিজার লঞ্চ করে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে Xiaomi। সাম্প্রতিকতম টিজারে জানানো হয়েছে Redmi Note 8 Pro ফোনের ক্যামেরায় থাকছে 25x জুম। বিশাল এই জুম করার পরেও ছবি ডিটেল নষ্ট হবে না বলে জানিয়েছে বেজিং এর কোম্পানিটি। সম্পতি 20x জুম সহ Reno 2 লঞ্চের ঘোষনা করেছিল Oppo। সেই ফোনকে টেক্কা দিতেই এবার Redmi Note 8 Pro ফোনে 25x জুম থাকার ঘোষনা করল Xiaomi। 2019 সালের শুরুতে লঞ্চ হওয়া Redmi note 7 সিরিজ বিশ্বব্যাপী দারুন সাফল্য পেয়েছে। সেই ফোনের উত্তরসূরী হিসাবে বাজারে আসছে Redmi note 8 সিরিজ।

Redmi Note 8 Pro ফোনের ক্যামেরা

Redmi Note 8 Pro ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এর ফলে 25x জুম করা সম্ভব হবে। অন্য এক টিজারে জানানো হয়েছে Redmi Note 8 Pro ফোনের 64 মেগাপিক্সেল ক্যামেরায় 9248x6936 পিক্সেল রেসোলিউশন ছবি তোলা যাবে। যাক ফুল এইচডি রেসোলিউশনের 25 গুন আর 8K ভিডিও রেসোলিউশনের দ্বিগুণ।

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকছে MediaTek Helio G90T চিপসেট। সম্প্রতি প্রকাশিত টিজারে জানানো হয়েছে এই ফোনের পিছনে তিনটি অথবা চারটি ক্যামেরা থাকবে। ফোনের পিছনেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সপ্তাহে Xiaomi জানিয়েছিল Redmi Note 8 Pro ফোনের আগের থেকে বেশি স্ক্রিন টু বডি রেশিও থাকবে। সাথে থাকবে আগের থেকে বড় ব্যাটারি আর ভালো ক্যামেরা। ইতিমধ্যেই এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকার খবর নিশ্চিত করেছে Xiaomi। তবে Redmi Note 8 ফোনে কী ক্যামেরা থাকবে তা নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে। 29 অগাস্ট চইনে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। ভারতে কবে এই দুই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি। একি দিনে Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম টিভি লঞ্চের কথা জানিয়েছে Xiaomi।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  2. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  3. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  4. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  5. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  6. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  7. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  8. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  9. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  10. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »