লঞ্চের পরেই সুপারহিট Samsung Galaxy A সিরিজ, ইতিমধ্যেই কত ফোন বিক্রি হয়েছে জানেন?

ইতিমধ্যেই Galaxy A সিরিজে ছয়টি স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। এই ফোনগুলি হল Galaxy A50, Galaxy A30, Galaxy A20, Galaxy A10, Galaxy A70, Galaxy A2 Core।

লঞ্চের পরেই সুপারহিট Samsung Galaxy A সিরিজ, ইতিমধ্যেই কত ফোন বিক্রি হয়েছে জানেন?
বিজ্ঞাপন

মার্চ মাসে ভারতে Galaxy A সিরিজ লঞ্চ করেছিল Samsung। লঞ্চের পরে মাত্র 70 দিনে 50 লক্ষ Galaxy A সিরিজের ফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। চিনের প্রতিযোগী কোম্পানিগুলিকে টেক্কা দিতে এই ফোন লঞ্চ করেছিল Samsung।

ইতিমধ্যেই Galaxy A সিরিজে ছয়টি স্মার্টফোন লঞ্চ করেছে Samsung। এই ফোনগুলি হল Galaxy A50, Galaxy A30, Galaxy A20, Galaxy A10, Galaxy A70, Galaxy A2 Core।

“ভারতে Galaxy A সিরিজকে 4 বিলিয়ান মার্কিন ডলারের ব্র্যান্ড তৈরী করার লক্ষ্যমাত্রা রেখেছিলাম আমরা। এবার সেই ললক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে চলেছে।” বলেন ভারতে Samsung ভাইস প্রেসিডেন্ট রনজিভজিত সিং। “2019 সাল আমাদের কাছে রেকর্ড বছর হতে চলেছে।” বলেন তিনি।

মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে Galaxy A সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চের লক্ষ্যমাত্রা রেখেছে Samsung। এপ্রিল মাসে 28,990 টাকায় লঞ্চ হয়েছিল Galaxy A70। এবার ফুল স্ক্রিন ডিসপ্লে সহ মে মাসে বাজারে আসতে চলেছে Galaxy A80  স্মার্টফোন।

“মে মাসে Galaxy A80 ফোনের প্রি-বুকিং শুরু হবে। আগামী মাসের শুরুতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।” বলেন সিং।

“Galaxy A সিরিজের ছয়টি ফোনের মধ্যে Galaxy A50 ফোনের বিক্রি আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। এই ফোনের ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে উৎপাদন করার চেষ্টা করছি আমরা।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »