Galaxy S10 এর জন্য নতুন পেটেন্ট করল Samsung

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 অগাস্ট 2018 18:36 IST
হাইলাইট
  • Samsung এর পরবর্তী ফ্ল্যাগশিপ Galaxy S10
  • নির্ভুলভাবে ব্যবহারের জন্য ডিসপ্লের নীচে চারটি পর্যন্ত সেন্সার ব্যবহার হব
  • 2019 সালের মার্চ মাসে লঞ্চ হবে Samsung Galaxy S10

 

Samsung এর পরবর্তী ফ্ল্যাগশিপ Galaxy S10। আগামী বছরের শুরু দিকে এই ফোন বাজারে আসবে। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে এসেছে। জানা গিয়েছে Galaxy S10-এ ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এবার জানা গেল ডিসপ্লের নীচে এই ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি পেটেন্ট করেছে Samsung। 2019 সালের মার্চ মাসে লঞ্চ হবে Samsung Galaxy S10।

Patently Mobile জানিয়েছে, আলট্রাসনিক ট্রান্সমিশান/রিসেপশান মডিউল দিয়ে ডিসপ্লের একটি নির্দিস্ট জায়গা সক্রিয় করে আঙ্গুলের ছবি তুলবে Samsung। এই প্রযুক্তিকে নির্ভুলভাবে ব্যবহারের জন্য ডিসপ্লের নীচে চারটি পর্যন্ত সেন্সার ব্যবহার করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। পেটেন্ট থেকে আরও জানা গিয়েছে আলাদা তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করবে Samsung।

“উদাহরন হিসাবে, গ্রাহক যদি ফোনটিকে এক হাতে ধরেন তবে নিজে থেকেই তা ‘ওয়ান-হ্যান্ড মোড’ এ চলে যাবে। এর ফলে ডিসপ্লের আলাদা যায়গাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করবে ফোনের ডিসপ্লের নীচে থাকা সেন্সার।” বলে জানানো হয়েছে ঐ রিপোর্টে।

এছাড়াও Galaxy S10+ ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করতে চলেছে Samsung। এর সাথেই Galaxy S10+ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার হতে পারে। এর সাথেই থাকতে পারে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। কোম্পানির জনপ্রিয় ‘Galaxy S’ সিরিজের 10বছর পূর্ণ হবে 2019 সালে। এর ফলে ফোনে একাধিক আকর্ষণীয় ফিচার যোগ করে গোটা দুনিয়াকে তাক লাগাতে চাইছে Samsung।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy S10
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.