Samsung-এর প্রিমিয়াম স্মার্টফোন নতুন বছরের শুরুতেই 59,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, কোথায় পাবেন জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 জানুয়ারী 2026 21:56 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 6 পাওয়া যাচ্ছে 59,000 টাকা ডিসকাউন্টে
  • Galaxy Z Fold 6 ক্রেডিট কার্ডে কিনলে অতিরিক্ত ক্যাশব্যাক মিলবে
  • ফোল্ডেবল ফোনে ডুয়াল ডাইনামিক LTPO AMOLED ডিসপ্লে আছে

Samsung Galaxy Z Fold 6 sports a 7.6-inch foldable AMOLED 2X screen

Photo Credit: Samsung

যারা ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহার করেন, ট্যাবের মতো বড় স্ক্রিনে সিনেমা দেখা বা গেম খেলার মজা কতটা, তাদের থেকে ভাল করে কেউ বলতে পারবে না। আপনারও যদি ভাঁজ করা যায় এমন ফোন কেনার শখ থাকে, তাহলে সুখবর রয়েছে। সিংহভাগ ফোল্ডিং ডিভাইসের দাম ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু 2026 সালের শুরুতে Samsung Galaxy Z Fold 6 অনলাইনে 59,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে। Amazon ডিভাইসটির লঞ্চ প্রাইসের তুলনায় এতটাই ডিসকাউন্টে কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে। সরাসরি দাম কমার পাশাপাশি, ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করলে আরও সাশ্রয় করা যাবে।

Samsung Galaxy Z Fold 6 বিক্রি হচ্ছে 59,000 টাকা ছাড়ে

Samsung Galaxy Z Fold 6 ভারতে 2024 সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল। সেই সময় বাজারে বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল 1,64,999 টাকা। ফোল্ডেবল ফোনটি এখন অ্যামাজনে 1,04,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 59,000 টাকা সরাসরি ছাড় পাওয়া যাচ্ছে। এই অফার ডিভাইসটির সিলভার শ্যাডো কালার অপশনের উপর প্রযোজ্য।

এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে Samsung Galaxy Z Fold 6-এর পুরো দাম মেটালে 3,150 টাকা ক্যাশব্যাক মিলবে। ফোনটির নেভি কালার 1,14,999 টাকায় বিক্রি হচ্ছে। অন্য দিকে, ফ্লিপকার্টে Galaxy Z Fold 6 সিলভার শ্যাডোর জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 1,05,993 টাকায় সেল হচ্ছে। Flipkart Axis ক্রেডিট কার্ডে 4,000 টাকা ক্যাশব্যাক মিলছে। মনে রাখবেন, Flipkart বা Amazon-এর লিস্টিং প্রাইস যে কোনও সময় বাড়তে পারে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Samsung Galaxy Z Fold 6-এর ভিতরে 7.6 ইঞ্চির ভাঁজযোগ্য ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2X ডিসপ্লে আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2600 নিট পিক ব্রাইটনেস, 1,856 x 2,156 পিক্সেল রেজোলিউশন ও HDR10+ সাপোর্ট করে। ফোনের বাইরে 6.3 ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2X ডিসপ্লে আছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 4,400mAh ব্যাটারি। এটি 25W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে।

ছবি ও ভিডিও তোলার জন্য, ফোল্ডেবল স্মার্টফোনটির পিছনের অংশে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 3X জুম অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Galaxy Z Fold 6-এর কভার এবং প্রাইমারি স্ক্রিনে যথাক্রমে 10 মেগাপিক্সেল ও 4 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ডিভাইসটি Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা পরিচালিত। ফোনটি Android 21 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Overall refinements
  • Offers a bunch of useful AI features
  • Excellent displays (main and cover)
  • IP48 protection
  • 7 years of Android software updates
  • Bad
  • Very expensive
  • Cameras could have been better
  • Still stuck at 25W charging
 
KEY SPECS
Display (Primary) 7.60-inch
Cover Display 6.30-inch
Cover Resolution 968x2376 pixels
Processor Snapdragon 8 Gen 3
Front Camera 10-megapixel + 4-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 4400mAh
OS Android 14
Resolution 1856x2160 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.