লঞ্চের আগেই ফাঁস হয়ে গেলো Vivo T4 Ultra মডেলটির প্রত্যাশিত স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 28 মে 2025 18:34 IST
হাইলাইট
  • Vivo T3 আল্ট্রা ফোনটি MediaTek Dimensity 9200+ SoC দ্বারা চালিত
  • Vivo T4 Ultra-ফোনটি 90W তারযুক্ত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে
  • ফোনটি আল্ট্রা-ওয়াইড লেন্সের পরিবর্তে একটি টেলিফটো ক্যামেরা পেতে পারে

ভিভো টি৩ আল্ট্রার (ছবিতে) ডিজাইনটি প্রিমিয়াম ভিভো ভি-সিরিজ স্মার্টফোন দ্বারা অনুপ্রাণিত

Photo Credit: Vivo

Vivo T4 হ্যান্ডসেট, যেটি সম্প্রতি মিডরেঞ্জের সেগমেন্টে মধ্যে কম দামে উন্মোচিত হয়েছিল, বর্তমানে মনে করা হচ্ছে এটি একটি Vivo T4 আল্ট্রা নামক উচ্চরেঞ্জের ভ্যারিয়েন্টের সাথে আসতে পারে। কোম্পানির কাছে Ultra লেবেলটা নতুন নয়, কারণ কিছুদিন আগেই Vivo কোম্পানি T-সিরিজের একটি মধ্যম রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করেছে, যেটি বর্তমানে দেশের বাজারে Vivo T3 Ultra নামে পরিচিত, ভারতে এটির দাম 27,999 টাকা। সম্প্রতি একজন টিপস্টার আসন্ন Vivo T4 Ultra মডেলটির মূল স্পেসিফিকেশন সহ লঞ্চের সময়সূচি শেয়ার করেছে।“Digit” অনুযায়ী ভিভো কোম্পানি তাদের T4 আল্ট্রা মডেলটি জুন মাসের প্রথম দিকে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও টিপস্টারটি ডিভাইসটির বেশকিছু মূল স্পেসিফিকেশন তুলে ধরেছে এবং মনে করা হচ্ছে এটি খুব শীঘ্রই Vivo T3 আল্ট্রা মডেলটিকে প্রতিস্থাপন করবে।

Vivo T4 আল্ট্রার আলোচিত স্পেসিফিকেশন:

টিপস্টারটি দাবি করেছে যে, Vivo T4 Ultra ফোনটিতে একটি 6.67 ইঞ্চির pOLED প্যানেল থাকতে পারে, যেটির রিফ্রেশ রেট হবে 120Hz। স্মার্টফোনটি MediaTek Dimensity 9300 সিরিজের SoC পেতে পারে। তবে কোম্পানি এখনও পর্যন্ত জানায়নি যে, Vivo T4 Ultra-মডেলটি সঠিক কোন প্রসেসর দ্বারা চালিত হবে।

টিপস্টারের মতে ক্যামেরার ক্ষেত্রে ভিভো কোম্পানি তাদের নতুন হ্যান্ডসেটটিতে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে। যেখানে আগেই মতোই এই আল্ট্রা মডেলটিতেও 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার Sony IMX921 সেন্সরের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে, 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দ্বারা পরিবর্তন করা হতে পারে।

Vivo T4 Ultra মডেলটি Android 15-ভিত্তিক FuntouchOS 15 দ্বারা চালিত হতে পারে। টিপস্টার এখনও ব্যাটারীর ক্যাপাসিটি না জানালেও, বলেছে যে, এটি 90W চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে। যদি এটি সত্যি হয়, তাহলে এই মডেলের ক্ষেত্রে এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ।

Vivo T3 Ultra-এর স্পেসিফিকেশন এবং দাম:

Vivo T3 আল্ট্রা ফোনটিতে একটি 6.78 ইঞ্চির full-HD+ 120Hz AMOLED ডিসপ্লে আছে। এটি MediaTek Dimensity 9200+ SoC দ্বারা চালিত। ফোনটির পিছনের অংশে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে। ফোনটির সামনে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এটি 80W তারযুক্ত চার্জিং সমর্থিত 5,500mAh ব্যাটারী দ্বারা চালিত। স্মার্টফোনটির বেস 8জিবি+128জিবি বিকল্পের দাম 27,999 টাকা এবং 12জিবি+256জিবি বিকল্পের দাম 31,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo T4 Ultra, Vivo T4 Ultra Specifications
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  2. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
  3. Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম
  4. Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা
  5. ভারতের বাজার থেকে উধাও হচ্ছে সস্তার স্মার্টফোন, দামি মডেলই পছন্দ ক্রেতাদের
  6. Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
  7. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  8. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  9. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
  10. iQOO Z11 জুনে ভারতে লঞ্চ হবে, দাম প্রকাশ্যে, থাকতে পারে 9,025mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.