শিঘ্রই চিনের বাইরে বিক্রি শুরু হবে Xiaomi –র এই গেমিং স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 অক্টোবর 2018 14:00 IST
হাইলাইট
  • বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে Xiaomi –র গেমিং স্মার্টফোন Black Shark
  • প্রসেসার ঠান্ডা থাকতে ব্যবহার হয়েছে লিকুইড কুলিং সিস্টেম। চিনে Black Sha
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট

Black Shark এর গ্লোবাল ওয়েবসাইট লাইভ হয়েছে

শিঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে Xiaomi –র গেমিং স্মার্টফোন Black Shark। চিনে Razer Phone এর সাথে প্রতিযোগিতায় Black Shark লঞ্চ করেছিল Xiaomi। সম্প্রতি চিনের সার্টিফিকেশান ওয়েবসাইটে  Black Sharkএর পরবর্তী ভার্সান দেখা গিয়েছে। এবার  Black Shark এর গ্লোবাল ওয়েবসাইট লাইভ হল। ফলে বিশ্ব বাজারে  Black Sharkলঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা।

 Black Sharkএর নতুন ওয়েবসাইটে লেখা রয়েছে 'Sharks Approaching' ও 'Unleashing Soon'। অর্থাৎ শিঘ্রই বিশ্ব বাজারে চলে আসবে এই স্মার্টফোন। তবে এই ওয়েবসাইটে  Black Sharkএর কোন মডেল লঞ্চ হবে তা জানানো হয়নি। আগ্রহী গ্রাহকরা নিজের ইমেল ব্যবহার করে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবেন।

চিনের এক সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Black Shark 2 ফোনে থাকবে একটি 5.99 ইঞ্চি FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি। আগের মডেলের থেকে নতুন মডেল আকারে একটু ছোট হতে পারে। Black Shark 2 এর ভিতরে থাকবে একটি Snapddragon 845 চিপসেট, Adreno 630 GPU, 8GB RAM। এর সাথেই ভারি গেমিং এর সময় প্রসেসার ঠান্ডা থাকতে ব্যবহার হয়েছে লিকুইড কুলিং সিস্টেম।

চিনে  Black Sharkফোনের দাম 2,999 ইউয়ান (প্রায় 31,100 টাকা)। তবে টপ মডেলের দাম 3,499 ইউয়ান (প্রায় 36,300 টাকা)। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU, 6GB/8GB RAM, 20MP+12MP রিয়ার ক্যামেরা, 20MP ফ্রন্ট ক্যামেরা আর 64GB/128GB স্টোরেজ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Black Shark, Black Shark, Black Shark 2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. 3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
  3. 74,999 টাকা দামের ফোন মাত্র 35,525 টাকায়, Samsung-এর এই মডেল বিপুল সস্তায় কেনার সুযোগ
  4. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  5. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  6. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  7. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  8. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  9. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
  10. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.