চিনে তথ্য পাঠানো হয় না, থারুরের অভিযোগ নস্যাৎ করে দিয়ে জানাল TikTok

সম্প্রতি জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok এর বিরুদ্ধে চিনে তথ্য পাচারের অভিযোগ এনেছিলেন সাংসদ শশী থারুর। মঙ্গলবার সেই অবিযোগ অস্বীকার বকরেছে চিনের কোম্পানিটি।

চিনে তথ্য পাঠানো হয় না, থারুরের অভিযোগ নস্যাৎ করে দিয়ে জানাল TikTok
বিজ্ঞাপন

সম্প্রতি জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok এর বিরুদ্ধে চিনে তথ্য পাচারের অভিযোগ এনেছিলেন সাংসদ শশী থারুর। মঙ্গলবার সেই অবিযোগ অস্বীকার বকরেছে চিনের কোম্পানিটি।

সোমবার লোকসভায় থারুর বলেন, একাধিক রিপোর্টে জানানো হয়েছে চিন সরকারের কাছে তথ্য পাচার করে TikTok। সেই দেশের রাষ্ট্রায়াত্ব কোম্পানি China Telecom এর মাধ্যমে এই কাজ করে TikTok।

“সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ করার জন্য 5.7 মিলিয়ান মার্কিন ডলার জরিমানা হয়েছে TikTok এর।”

মঙ্গলবার এক বিবৃতিতে TikTok জানিয়েছে, “এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। গ্রাহকের সুরক্ষা আমাদের কাছে সবার আগে। যে সব দেশে আমরা ব্যবসা করি সব দেশের স্থানীয় আইন মেনে চলি আমরা।”

TikTok জানিয়েছে চিন সরকারের কাছে কোম্পানির গ্রাহকের ব্যক্তিগত তথ্য ব্যবহারের কোন উপায় নেই। এমনকি China Telecom এর সাথেও TikTok  এর কোন সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

“ভারতের গ্রাহকদের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সেরা কিছু ডেটা সেন্টারে রাখা হয়।” বলে জানিয়েছে TikTok এর প্রধান কোম্পানি বেজিং এর ByteDance।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »