একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে একই WhatsApp অ্যাকাউন্ট

iPhone, Android, iPad আর Windows প্ল্যাটফর্মের বিভিন্ন ডিভাইসে একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এর ফলে একাধিক ডিভাইস থেকে একই সময় এক WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন গ্রাহক।

একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে একই WhatsApp অ্যাকাউন্ট

শিঘ্রই নতুন ফিচার পৌঁছাবে WhatsApp -এ

হাইলাইট
  • একাধিক ডিভাইস থেকে একই অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে
  • iPad ও Windows ডিভাইস থেকে WhatsApp ব্যবহার করা যাবে
  • এই ফিচার কবে লঞ্চ হবে জানা যায়নি
বিজ্ঞাপন

সম্প্রতি একাধিক ডিভাইস থেকে একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করার খবর সামনে এসেছিল। অবশেষে WhatsApp -এ এই ফিচার পৌঁছাল। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই এই ফিচার তৈরীর কাজ শেষ হয়েছে। শিঘ্রই আপডেটের মাধ্যমে নতুন এই ফিচার পৌঁছে যাবে। এছাড়াও Windows 10 এর মাধ্যমে কম্পিউটারে পৌঁছে যাবে WhatsApp।

WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে iPhone, Android, iPad আর Windows প্ল্যাটফর্মের বিভিন্ন ডিভাইসে একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এর ফলে একাধিক ডিভাইস থেকে একই সময় এক WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন গ্রাহক। যেমন ধরুন iPhone থেকে WhatsApp লগ আউট কা করেই iPad থেকে WhatsApp ব্যবহার করা যাবে।

এর আগে একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহারের খবর সামনে এলেও এই প্রথম  সেই খবর নিশ্চিত করল WABetaInfo। শিঘ্রই নতুন এই ফিচারের স্ক্রিনশট প্রকাশ হতে পারে। একাধিক ডিভাইস থেকে এক অ্যাকাউন্ট ব্যবহার করা গেলেও তাতে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন' সিস্টেম থাকবে।

আগেই জানানো হয়েছে নতুন ফিচার সামনে এলে কম্পিউটার থেকেও WhatsApp ব্যবহার করা যাবে। শিঘ্রই Windows অপারেটিং সিস্টেমের জন্য আলাদা অ্যাপ নিয়ে আসছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »