নতুন ওপি স্টিকার প্যাকের অধীনে 30 টি স্টিকার রয়েছে। সাদা রঙের এই স্টিকার গুলি ব্যবহার করে বিভিন্ন সময়ে মনের ভাব প্রকাশ করা যাবে। Facebook Messenger এ 2014 সালে এই স্টিকার প্যাক নিয়ে এসেছিলেন কলম্বিয়ার ডিজাইনার অস্কার।
নতুন স্টিকার প্যাক ডিজাইন করেছেন কলম্বিয়ার ডিজাইনার অস্কার অস্পিনা
মঙ্গলবার WhatsApp -এ একগুচ্ছ নতুন স্টিকার যোগ হয়েছে। নতুন Opi স্টিকার প্যাক ডিজাইন করেছেন কলম্বিয়ার ডিজাইনার অস্কার অস্পিনা। সাদা রঙের নতুন স্টিকারগুলি ব্যবহার করে বিভিন্ন অনুভুতি প্রকাশ করা যাবে। ইতিমধ্যেই iOS ও Andrroid গ্রাহকরা নতুন স্টিকার প্যাক ব্যবহার করতে পারছেন। স্টিকার কালেকশান থেকে সরাসরি নতুন স্টিকার প্যাক ডাউনলোড করা যাবে। গত বছর অক্টোবর মাসে প্রথম স্টিকার নিয়ে হাজির হয়েছিল জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস।
নতুন ওপি স্টিকার প্যাকের অধীনে 30 টি স্টিকার রয়েছে। সাদা রঙের এই স্টিকার গুলি ব্যবহার করে বিভিন্ন সময়ে মনের ভাব প্রকাশ করা যাবে। Facebook Messenger এ 2014 সালে এই স্টিকার প্যাক নিয়ে এসেছিলেন কলম্বিয়ার ডিজাইনার অস্কার। অবশেষে WhatsApp – এ এই স্টিকার প্যাক পৌঁছাল।
নতুন ওপি স্টিকার প্যাক ডাউনলোড করতে WhatsApp স্টিকার বাটনে ট্যাপ করে প্লাস (+) বাটনে ট্যাপ করুন। সেখানে নতুন স্টিকার প্যাক দেখা যাবে। ডাউনলোড বাটন সিলেক্ট করে স্টিকার প্যাক ডাউনলোড করুন।
ডাউনলোডের পরে নিজের স্টিকার গ্যালারিতে ওপি স্টিকার প্যাক দেখা যাবে। নতুন এই স্টিকার প্যাকের সাইজ 387 KB।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Arc Raiders' AI Voice Lines Were Re-Recorded by Human Actors After Launch, Says Embark CEO
Xiaomi Book Pro 14, Xiaomi Watch S5 China Launch Date Announced; Key Features Teased