হ্যাক হয়েছে পাঁচ কোটি অ্যাকাউন্ট, মানল Facebook

এই হ্যাকার আক্রমণে ক্ষতি পরিমান তদন্ত করে দেখছে Facebook। কোম্পানির এক ফিচারে এক ক্লিকে লগ ইন করা যায়। ‘ডিজিটাল টোকেন’ জানের এই ফিচার ব্যবহার করেই Facebook –এ আক্রমণ করেছে হ্যাকাররা।

হ্যাক হয়েছে পাঁচ কোটি অ্যাকাউন্ট, মানল Facebook
হাইলাইট
  • পাঁচ কোটি Facebook অ্যাকাউন্ট হ্যাক হয়েছে
  • হ্যাকার আক্রমণে ক্ষতি পরিমান তদন্ত করে দেখছে Facebook
  • মঙ্গলবার ইঞ্জিনিয়াররা সুরক্ষায় এই ফাঁক খুঁজে পেয়েছিলেন
বিজ্ঞাপন

আবারও প্রশ্নের মুখে Facebook এর সুরক্ষা। এবার পাঁচ কোটি Facebook অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শুক্রবার এই কথা জানাল মার্কিন সোশ্যাল মিডিয়া জায়েন্ট। সম্প্রতি কোম্পানির সুরক্ষায় গ্রাহকদের ভরসা রাখার জন্য একাধিকবার আবেদন করেছে Facebook। সেই সময় একসাথে এত অ্যাকাউন্ট হ্যাক কোম্পানির সুরক্ষাকে এক বিশাল প্রশ্নচিহ্নের সামনে দাড় করিয়ে দিল।

এই হ্যাকার আক্রমণে ক্ষতি পরিমান তদন্ত করে দেখছে Facebook। কোম্পানির এক ফিচারে এক ক্লিকে লগ ইন করা যায়। ‘ডিজিটাল টোকেন’ নামের এই ফিচার ব্যবহার করেই Facebook –এ আক্রমণ করেছে হ্যাকাররা।

কোম্পানির সিইও মার্ক জুকারবার্গ বলেন মঙ্গলবার ইঞ্জিনিয়াররা সুরক্ষায় এই ফাঁক খুঁজে পেয়েছিলেন। বৃহস্পতিবার এই সমস্যার সমাধান করা হয়েছে।

“এই অ্যাকাউন্টগুলি কোন ভাবে অপব্যবহার হয়েছে কী না তা আমরা জানি না। তবে এটা খুবই গম্ভীর বিষয়।” বলেন জুকারবার্গ।

সুরক্ষার জন্যই আপাতত দুই একটি ফিচার বন্ধ করে দিয়েছে Facebook।

“আমরা ইতিমধ্যেই এই হ্যাকার অ্যাটাকের থেকে বেরিয়ে এসেছিল। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করছে Facebook।” বলেন তিনি।

এই পাঁচ কোটি গ্রাহকের লগ ইন রিসেট করে দিয়েছে Facebook। এর ফলেই এই সব গ্রাহককে আবার পাসওয়ার্ড দিয়ে তবে Facebook এ লগ ইন করতে হবে।

এই বছর শুরুতে কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কে জর্জরিত হয়েছিল Facebook। এর পরে চিনের কোম্পানিগুলির কাছে গ্রাহকের তথ্য বিক্রি অভিযোগ ওঠে Facebook –এর বিরুদ্ধে। এবার নতুন এই হতাকিং অ্যাটাক Facebook গ্রাহকদের মনে সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

তবে এই হ্যাকিং অ্যাটাকে কোন পাসওয়ার্ড চুরি হয়নি। শুধুমাত্র লগ ইন টোকেন হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা। এর ফলেই হ্যাকারদের হাতে সব অ্যাকাউন্টের অ্যাকসেস পৌঁছে গিয়েছিল। এরপরে সেই লগ ইন টোকেন রিসেট করে দিয়েছে Facebook। তবে ঠিক কেন এই অ্যাটাক করে হ্যাকাররা তা জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »