শিঘ্রই স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখাবে WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 নভেম্বর 2018 11:06 IST
হাইলাইট
  • WhatsApp স্ট্যাটাসে বিজ্ঞাপন দেওয়া শুরু হবে
  • বুধবার WhatsApp ভাইস প্রেসিডেন্ট ক্রিস ডেনিয়েলস এই কথা জানিয়েছেন
  • সারা বিশ্বে মোট 150 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন

শিঘ্রই WhatsApp স্ট্যাটাসে বিজ্ঞাপন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট

বুধবার WhatsApp ভাইস প্রেসিডেন্ট ক্রিস ডেনিয়েলস জানিয়েছেন শিঘ্রই WhatsApp স্ট্যাটাসে বিজ্ঞাপন দেওয়া শুরু হবে।

“শিঘ্রই আমরা ‘স্ট্যাটাসে' বিজ্ঞাপন দেখানো শুরু করব। এইভাবেই WhatsApp থেকে টাকা রোজগার করবে কোম্পানি। নতুন এই ফিচারের ব্যবসায়ীরা আরও সহজে গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারবেন।” বুধবার নতুন দিল্লিতে এই কথা জানিয়েছেন ডেনিয়েলস।

তবে WhatsApp স্ট্যাটাসে কবে থেকে বিজ্ঞাপন দেখানো হবে তা জানাননি ক্রিস।

সারা বিশ্বে মোট 150 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। এর মধ্যে ভারতে রয়েছেন 25 কোটি গ্রাহক।

এই মাসের শুরুতে মিডিয়া রিপোর্টে WhatsApp স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর খবর সামনে এসেছিল। প্রসঙ্গত WhatsApp স্ট্যাটাসে গ্রাহক ছবি, ভিডিও ও GIF পোস্ট করতে পারেন। 24 ঘন্টা পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যায়।

রিপোর্টে জানানো হয়েছিল Facebook এর বিজ্ঞাপন সার্ভিসের মাধ্যমে কাজ করবে WhatsApp স্ট্যাটাসের বিজ্ঞাপন। মার্ক জুকারবার্গের WhatsApp এ বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্তের ফলে কোম্পানি ছেড়েছেন দুই WhatsApp প্রতিষ্ঠাতা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Chris Daniels
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.