নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে

Moto Pad 70 Groove ভারতে 36,999 টাকায় লঞ্চ হয়েছে।

নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে

Photo Credit: Motorola

Moto Pad 70 Groove features a 9-unit JBL Pro speaker system

হাইলাইট
  • Moto Pad 70 Groove ট্যাবের মুখ্য আকর্ষণ নয়টি JBL Pro স্পিকার সিস্টেম
  • ট্যাবলেটের সামনে 12.1 ইঞ্চির 2.5K LCD ডিসপ্লে আছে
  • Moto Pad 70 Groove শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে এসেছে
বিজ্ঞাপন

Moto Pad 70 Groove জুলাইয়ের অন্তিম দিন ভারতে লঞ্চ হয়েছে। এটি আদতে ট্যাবলেট হলেও, স্মার্টফোনের সঙ্গে যুক্ত করে ব্লুটুথ স্পিকার হিসেবে ব্যবহার করা যাবে। এটি নয়টি JBL Pro স্পিকার সেটআপ দিয়ে সজ্জিত। মোটোরোলার নতুন ট্যাব একটি 360 ডিগ্রি রোটেটিং ফোল্ডিং স্ট্যান্ডের সঙ্গে যুক্ত। শুধু বিনোদনের জন্য দুর্ধর্ষ সাউন্ড সিস্টেম নয়, Moto Pad 70 Groove আরও বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স অফার করে। ডিভাইসে 10,200mAh ব্যাটারি, Dolby Vision ডিসপ্লে, ডুয়াল মাইক্রোফোন, মাইক্রোএসডি কার্ড স্লট, Dolby Atmos সাপোর্ট, এবং IP52 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে।

Moto Pad 70 Groove দাম

Moto Pad 70 Groove ভারতে একটাই ভার্সনে লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম 36,999 টাকা। আগস্ট 7 থেকে ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং পার্টনার রিটেল স্টোরে বিক্রি শুরু হবে। কোম্পানি 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করবে। ফলে ট্যাবের দাম 33,999 টাকায় নেমে আসবে।

Moto Pad 70 Groove ফিচার্স ও স্পেসিফিকেশন

সাউন্ড সিস্টেমের সৌজন্যে Moto Pad 70 Groove শোরগোল ফেলে দিয়েছে। ট্যাবে চারটি টুইটার, তিনটি উফার, ও দুটি প্যাসিভ রেডিয়েটর রয়েছে। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে ব্যবহারকারীরা সরাসরি স্মার্টফোন থেকে ট্যাবের স্পিকারে মিউজিক শুনতে পারবেন। গান চলার সময় Dolby Atmos প্রযুক্তি জীবন্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।

মোটোরোলার নতুন ট্যাবে 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বাধিক 800 নিট ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং 2.5K (1,600 x 2,560 পিক্সেল) রেজোলিউশন অফার করে। এতে HDR10 সাপোর্ট থাকায় স্ক্রিনে নিখুঁত, উজ্জ্বল, ও প্রাণবন্ত ছবি ফুটে উঠবে। ট্যাবটি Android 16 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

Moto Pad 70 Groove-এর পিছনে 13 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। স্টোরেজ 2 টেরাবাইট অব্দি বাড়ানো যাবে। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, এটি MediaTek Dimensity 7400 প্রসেসরে (4 ন্যানোমিটার) রান করে।

এই ট্যাবলেটের বিশাল 10,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Motorola দাবি করছে, ট্যাবটি একবার চার্জ দিলে ইউটিউবে 15 ঘন্টা ভিডিও দেখা যাবে। সংস্থা Android 18 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড করবে। তারা 2030 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেটও দেবে বলে জানিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  2. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  3. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  4. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  5. OnePlus N6x বিশাল 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  6. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
  7. Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
  8. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  9. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  10. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »