Amazon ইতিমধ্যেই একাধিক আর্লি বার্ড ডিল প্রকাশ করেছে ও এবার সেই তালিকায় যুক্ত হয়েছে OnePlus Pad 2 ট্যাবের নাম।
Photo Credit: OnePlus
OnePlus Pad 2 features a 3K resolution LCD screen
পড়াশোনা হোক বা অফিসের কাজ, সহজে সাথে করে নেওয়া যায় বলে ট্যাবলেটের চাহিদা বাড়ছে। আপনিও যদি ট্যাব কিনতে চান, তাহলে সুখবর রয়েছে। আগামী সপ্তাহ থেকে ভারতে শুরু হচ্ছে Amazon Great Indian Festival 2026। অক্টোবর 8 অ্যামাজনের সব ক্রেতাদের জন্য এই মেগা ফেস্টিভ সেলের দরজা উন্মুক্ত হবে। তবে প্রাইম মেম্বাররা 24 ঘন্টা আগেই সেলের দামে কেনাকাটা করতে পারবে। Amazon ইতিমধ্যেই একাধিক আর্লি বার্ড ডিল প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে OnePlus Pad 2 ট্যাবের নাম। সেল শুরু হওয়ার আগেই এটি 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
ট্যাবের জন্য 30,000 থেকে 32,000 টাকার মধ্যে বাজেট থাকলে OnePlus Pad 2 চোখ বুজে কেনা যেতে পারে। ট্যাবটির 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন অ্যামাজনে 31,999 টাকায় লিস্টেড আছে। ডিভাইসটি ওয়ানপ্লাসের ওয়েবসাইটে 39,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, ফ্ল্যাট 8,000 টাকা ডিসকাউন্ট অফার করছে কোম্পানি।
অবাক করার মতো বিষয় হল OnePlus Pad 2-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশন অ্যামাজনে 30,999 টাকা দামে বিক্রি হচ্ছে। ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে দাম দেখাচ্ছে 36,999 টাকা। ফলে বেস মডেলে মোট 6,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ট্যাবটি শুধু গ্রে কালারে উপলব্ধ।
ওয়ানপ্লাস প্যাড 2 ট্যাবের সামনে 12.09 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 3K রেজোলিউশন (3,000 x 1,200 পিক্সেল), এবং 900 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে 9,510mAh ব্যাটারি রয়েছে, যা 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
OnePlus Pad 2 রান করে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসরে। এটি Adreno 750 GPU, LPDDR5X র্যাম এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ট্যাবের পিছনে 13 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা আছে। এটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরায় 8 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Nord Buds 3r Gets Jade Mist Colour Variant in India: Price, Specifications