OnePlus তাদের Pad Lite ও Pad Go 2 ট্যাবের দাম 2,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে।
Photo Credit: OnePlus
OnePlus hikes prices of the Pad Lite and Pad Go 2
স্মার্টফোনের বাজারে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত। প্রতি মাসেই বিভিন্ন মডেলের দাম বাড়াচ্ছে নির্মাতারা। র্যাম, ফ্ল্যাশ মেমোরি চিপ এবং বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে মোবাইল ফোনের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সম্প্রতি OnePlus তাদের লেটেস্ট মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ ফোনের দাম বাড়ানোর ঘোষণা করেছিল। এবার সংস্থাটি ট্যাবলেটের মূল্য 2,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে। OnePlus Pad Lite এবং Pad Go 2 ট্যাব কিনতে অতিরিক্ত খরচ করতে হবে আমজনতাকে।
সাংবাদিক Danish Khan সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে জানিয়েছেন, OnePlus Pad Lite এবং Pad Go 2 ট্যাবের দাম বেড়েছে। 1,000 টাকা মূল্যবৃদ্ধির পর OnePlus Pad Lite মডেলের 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের নতুন দাম 19,999 টাকা হয়েছে, যা আগে 18,999 টাকা ছিল।
এখন OnePlus Pad Lite-এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ কিনতে 22,999 টাকা খরচ হবে। পূর্বে ট্যাবের দাম ছিল 20,999 টাকা। অর্থাৎ, দাম 2,000 টাকা বেড়েছে। অন্য দিকে, OnePlus Pad Go 2 ট্যাবের তিনটি ভ্যারিয়েন্টের দাম 1,000 টাকা করে বাড়ানো হয়েছে।
OnePlus Pad Go 2 Wi-Fi (8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) ভার্সনের নতুন দাম 29,999 টাকা, যা আগে 28,999 টাকা ছিল। এই ট্যাবের Wi-Fi মডেলের 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 5G ভার্সন (8 জিবি + 256 জিবি) এখন 32,999 টাকা ও 35,999 টাকায় বিক্রি হবে।
প্রসঙ্গত, ওয়ানপ্লাস জুন মাসে তাদের বেশ কিছু ফোনের দাম 8,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে। সংস্থার ফ্ল্যাগশিপ OnePlus 15-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের নতুন দাম হয়েছে যথাক্রমে 85,999 টাকা এবং 93,999 টাকা। উল্লেখ্য, গত বছর নভেম্বর লঞ্চের পর এই ফোনের দাম দফায় দফায় মোট 14,000 টাকা বাড়ানো হয়েছে।
এছাড়াও, OnePlus Nord CE 6 Lite স্মার্টফোনের দাম 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ-সহ বেস মডেলের মূল্য 22,999 টাকা থেকে বেড়ে 25,999 টাকায় এসে দাঁড়িয়েছে। আর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 2,000 টাকা বেড়েছে। ফলে নতুন দাম হয়েছে যথাক্রমে 27,999 টাকা ও 30,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Rolls Out iOS 26.6 With Security Fixes and Spotlight Improvements
Samsung Galaxy S27 Pro, Galaxy S27 Ultra Battery Capacities Leak; Could Get Silicon-Carbon Technology