Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ

Oppo Pad Mini Matte Display Edition ও Oppo Enco X4 অক্টোবর 22 লঞ্চ হবে ভারতে।

Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ

Photo Credit: Oppo

Oppo Pad Mini Matte Display Edition has a 8.8-inch OLED display

হাইলাইট
  • Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 একই দিনে ভারতে আসছে
  • Oppo Pad Mini Matt Display এডিশন Snapdragon 8 প্রসেসরে চলবে
  • Oppo Enco X4 ইয়ারবাডে ডুয়াল ড্রাইভার সেটআপ রয়েছে
বিজ্ঞাপন

Oppo Find X10 সিরিজ অক্টোবর 22 ভারতে লঞ্চ হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তবে শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোন নয়, একই দিনে আরও দুটি ডিভাইস এ দেশে আনবে বলে নিশ্চিত করেছে সংস্থা। Find X10 সিরিজের স্মার্টফোনগুলির সঙ্গে Oppo Pad Mini Matte Display Edition ট্যাবলেট ও Oppo Enco X4 ইয়ারবাডস আত্মপ্রকাশ করতে চলেছে। ট্যাবটি Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা হয়েছে। দুর্দান্ত সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য ইয়ারফোনে ডুয়াল ড্রাইভার সেটআপ ব্যবহার করা হবে। দুটি ডিভাইসই আগেই চীনে লঞ্চ হয়ে গিয়েছে।

Oppo Pad Mini Matte Display Edition ও Oppo Enco X4 ভারতে লঞ্চের তারিখ

ওপ্পো প্যাড মিনি ম্যাট ডিসপ্লে এডিশন ও ওপ্পো এনকো এক্স4 অক্টোবর 22 বিকাল 4:45টায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে ভারতে। ট্যাবটি ল্যাভেন্ডার পার্পল কালার অপশনে পাওয়া যাবে। অন্য দিকে, TWS ইয়ারবাডসটি গ্লেসিয়ার হোয়াইট ও অরোরা পার্পল রঙের বিকল্পে বিক্রি হবে।

Oppo Pad Mini Matte Display এডিশনে 2.9 মিমি সরু বেজেলের সঙ্গে 8.8 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট ও 2.5K রেজোলিউশন অফার করে। ট্যাবের স্ক্রিন TÜV Rheinland এর লো ব্লু লাইট সার্টিফায়েড। এতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যা পর্দায় আলোর প্রতিফলন কমাতে সাহায্য করবে।

স্টাইলাস দিয়ে লেখার সময় কাগজে লেখালিখির মতো অনুভূতি হবে বলে দাবি করা হয়েছে। Oppo আরও জানিয়েছে, ট্যাবটি 8,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। চীনে Oppo Pad Mini মডেলের দাম 3,699 ইউয়ান থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় 51,000 টাকার সমান।

অন্য দিকে, Oppo Enco X4 ইয়ারবাডে কোঅ্যাক্সিয়াল ডুয়াল ড্রাইভার রয়েছে। এটি 11 মিমি ডাইনামিক উফার ও 6 মিমি প্ল্যানার টুইটার নিয়ে গঠিত। ইয়ারবাডসের সাউন্ড Dynaudio-এর সহযোগিতায় টিউন করা হয়েছে। এতে AI রিয়েল টাইম অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ও  AI ক্লিয়ার কল ভয়েস আইসোলেশন ফিচার থাকবে।

চাইনিজ মার্কেটে Oppo Enco X4 মডেলের দাম 1,199 ইউয়ান (17,050) থেকে শুরু হচ্ছে। ডিভাইসগুলির দাম এবং বৈশিষ্ট্য চীনা ভ্যারিয়েন্টের মতো হবে কিনা, এখন সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, Find X10 ও Find X10 Pro Max আগামী সপ্তাহে ভারতে আসছে।

Pro Max মডেলটি বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। ফোনটির চাইনিজ ভ্যারিয়েন্টে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর, 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও 80W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »