পোস্টপেড গ্রাহকদের বিনামূল্যে Netflix দেখার সুযোগ করে দিল Airtel

499 টাকা বা তার বেশি টাকার পোস্টপেড প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে Netflix ব্যবহার করতে পারবেন। 499, 649, 799, 1599, 1999 ও 2999 টাকার প্ল্যানের Airtel পোস্টপেড গ্রাহকরা বিনামূল্যে Netflix দেখার সুযোগ পাবেন।

পোস্টপেড গ্রাহকদের বিনামূল্যে Netflix দেখার সুযোগ করে দিল Airtel
হাইলাইট
  • Airtel পোস্টপেড গ্রাহকরা বিনামূল্যে Netflix ব্যবহার করতে পারবেন
  • 499 টাকা বা তার বেশি টাকার পোস্টপেড প্ল্যানের গ্রাহকরা এই সুবিধা পাবেন
  • একটি স্ক্রিনে SD কোয়ালিটিতে ভিডিও স্ট্রিম করা যাবে
বিজ্ঞাপন

 

অগাস্ট মাসে নির্বাচিত কিছু পোস্টপেড প্ল্যানের গ্রাহকদের বিনামূল্যে Netflix ব্যবহারের সুবিধার ঘোষনা করেছিল Airtel। তবে ঘোষনার সময় এই প্ল্যানের দাম জানায়নি গুরুগ্রামের কোম্পানিটি। নতুন এই অফার ঘোষনার এক মাস পরে পোস্টপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে Netflix ব্যবহার করতে দিতে শুরু করল Airtel। MyAirtel অ্যাপ থেকে ‘Thanks’ ব্যানারে ট্যাপ করে Airtel গ্রাহকরা বিনামূল্যে Netflix ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই কোম্পানির গ্রাহকরা বিনামূল্যে Hotstar ও Amazon Prime Video ব্যবহার করতে পারেন। এর সাথেই বিনামূল্যে পোস্টপেড গ্রাহকরা Airtel TV ব্যবহার করতে পারেন।

499 টাকা বা তার বেশি টাকার পোস্টপেড প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে Netflix ব্যবহার করতে পারবেন। 499, 649, 799, 1599, 1999 ও 2999 টাকার প্ল্যানের Airtel পোস্টপেড গ্রাহকরা বিনামূল্যে Netflix দেখার সুযোগ পাবেন। এই প্ল্যানগুলির সাথে Airtel গ্রাহকরা তিন মাসের 500 টাকার বেসিব Netflix সাবস্ক্রিপশান পাবেন। এই প্ল্যানে একটি স্ক্রিনে SD কোয়ালিটিতে ভিডিও স্ট্রিম করা যাবে।

 

Airtel Netflix Free 3 Month 033018 143036 7301 Airtel Netflix Free 3 Month Offer

Airtel পোস্টপেড গ্রাহকরা কীভাবে বিনামূল্যে Netflix ব্যবহার করবেন?

1. MyAirtel অ্যাপ ওপেন করে ‘Thanks’ ব্যানারে ট্যাপ করুন।

2. এখানে “Netflix gift worth Rs. 1,500” দেখতে পাবেন। Claim বাটন সিলেক্টন করুন।

3. এবার Netflix অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে তৈরী করুন।

4. Netflix এ লগ ইন করলে আপনার অ্যাকাউন্টে 1500 টাকা দেখতে পাবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  2. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  3. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  4. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  5. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  6. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  7. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  9. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  10. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »