প্রতিযোগিতার বাজারে দুটি প্রিপেড প্ল্যানে কম ডাটা দেওয়ার সিদ্ধান্ত নিল Airtel

Airtel 149 টাকার প্ল্যানে আর প্রতি 2GB ডাটা দেবে না। অন্যদিকে 399 টাকার প্ল্যানেও আর প্রতিদিন 2.4GB ডাটা দেবে না Airtel।  অর্থাৎ এবার থেকে Airtel এর 149 ও 399 টাকার গ্রাহকরা প্রতিদিন যথাক্রমে 1GB ও 1.4GB ডাটা পাবেন।

প্রতিযোগিতার বাজারে দুটি প্রিপেড প্ল্যানে কম ডাটা দেওয়ার সিদ্ধান্ত নিল Airtel
হাইলাইট
  • 149 টাকা ও 399 টাকার প্ল্যানে ডাটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল Airtel
  • Airtel এর 149 ও 399 টাকায় প্রতিদিন যথাক্রমে 1GB ও 1.4GB ডাটা পাবেন
  • Airtel প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কল ও রোজ 100 টি SMS এর সুবিধা চালু থাকব
বিজ্ঞাপন

149 টাকা ও 399 টাকার প্রিপেড প্ল্যানে ডাটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল Airtel। মাসখানেই আগেই এই দুটি প্ল্যানে প্রতিদিন আরও বেশি ডাটা দেওয়ার কথা ঘোষনা করেছিল Airtel। কোম্পানির এই সিদ্ধান্তে Jio র প্রতি গ্রাহকদের আকর্ষন আরও বেড়ে যাবে। এই মাসের শুরুতেই 149 ও 399 টাকার প্ল্যানদুটিতে বদল এনেছিল Airtel। Airtel এর 399 আর 149 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB করে ডাটা পাচ্ছিলেন। Jio 399  আর 149 টাকার প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 1.5GB ডাটা দেয়। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি যথাক্রমে 84 দিন ও 28 দিন। যদিও ডবল ধামাকা প্ল্যাকে Jio র এই ডাটা দ্বিগুন হয়ে যায়। শনিবার Jio-র ডবল ধামাকা অফার শেষ হয়ে যাচ্ছে।

টেলিকমটকে এক রিপোর্টে জানানো হয়েছে Airtel 149 টাকার প্ল্যানে আর প্রতি 2GB ডাটা দেবে না। অন্যদিকে 399 টাকার প্ল্যানেও আর প্রতিদিন 2.4GB ডাটা দেবে না Airtel।  অর্থাৎ এবার থেকে Airtel এর 149 ও 399 টাকার গ্রাহকরা প্রতিদিন যথাক্রমে 1GB ও 1.4GB ডাটা পাবেন। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি যথাক্রমে 28 দিন ও 84 দিন। কিছু গ্রাহক 399 টাকার রিচার্জে মাত্র 70 দিন ভ্যালিডিটি পাচ্ছেন বলেও জানা গিয়েছে।

ডাটা ব্যবহারে সুবিধা কমলেও 149 ও 399 টাকার Airtel প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কল ও রোজ 100 টি SMS এর সুবিধা আগের মতোই চালু থাকবে। যে সব গ্রাহক ইতিমধ্যেই আগের ডাটা সুবিধা ব্যবহার করছেন তাদ্র নম্বরে এই প্ল্যান চলতে থাকবে।

একদিকে Airtel যখন নিজেদের প্ল্যানে ডাটা কমিয়ে দিচ্ছে তখন Airtel-এর প্রধান প্রতিযোগী Jio তাদের সব প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন অতিরিক্ত 1.5GB ডাটা দিচ্ছে। এই প্ল্যান শণিবার পর্যন্ত ভ্যালিড থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »