পোস্টপেড গ্রাহকদের জন্য নতুন অ্যাড-অন ডাটা প্যাক নিয়ে এলো BSNL

প্যাকের লিমিট শেষ হয়ে গেলে আনলিমিটেড প্যাকগুলিতে কোন অতিরিক্ত টাকা নেওয়া হবে না। কিন্তু লিমিটেড প্যাকগুলি শেষ হয়ে গেলে ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহককে টাকা দিতে হবে।

পোস্টপেড গ্রাহকদের জন্য নতুন অ্যাড-অন ডাটা প্যাক নিয়ে এলো BSNL

240 টাকা থেকে 1,711 টাকা পর্যন্ত আনলিমিটেড অ্যাড-অন প্ল্যানগুলি লঞ্চ করা হয়েছে।

হাইলাইট
  • 240 টাকা থেকে 1,711 টাকা পর্যন্ত আনলিমিটেড অ্যাডঅন প্ল্যানগুলি লঞ্চ হয়েছে
  • 50 টাকা থেকে 549 টাকা পর্যন্ত লিমিটেড অ্যাড-অন প্যাক লঞ্চ করেছে
  • বেস প্ল্যানের উপরে অতিরিক্ত 30GB পর্যন্ত ডাটা পাওয়া যাবে
বিজ্ঞাপন

 

পোস্টপেডে অয়াড-অন প্যাকে অতিরিক্ত ডাটা দিচ্ছে BSNL। এর ফলে মাসে ডাটা শেষ হয়ে যাওয়ার পরে অতিরিক্ত হাই স্পিড ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। 240 টাকা থেকে 1,711 টাকা পর্যন্ত আনলিমিটেড অ্যাড-অন প্ল্যানগুলি লঞ্চ করা হয়েছে। বেস প্ল্যানের উপরে অতিরিক্ত 30GB পর্যন্ত ডাটা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এর সাথেই কোম্পানি 50 টাকা থেকে 549 টাকা পর্যন্ত লিমিটেড অ্যাড-অন প্যাক লঞ্চ করেছে। এই প্ল্যান গুলিতে 550MB থেকে 16GB পর্যন্ত ডাটা পাওয়া যাবে।

টেলিকমটকে এক রিপোর্টে জানানো হয়েছে প্যাকের লিমিট শেষ হয়ে গেলে আনলিমিটেড প্যাকগুলিতে কোন অতিরিক্ত টাকা নেওয়া হবে না। কিন্তু লিমিটেড প্যাকগুলি শেষ হয়ে গেলে ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহককে টাকা দিতে হবে।

240 টাকার আনলিমিটেড অ্যাড-অন প্যাকে 3.5GB ডাটা পাওয়া যাবে। 340 টাকার প্যাকে পাওয়া যাবে 5.5GB অতিরিক্ত ডাটা। এর পরে স্পিড কমে 80Kbps হয়ে যাবে। 666 টাকা, 901 টাকা আর 1711 টাকার প্যাকে যথাক্রমে 11GB, 20GB আর 30GB ডাটা পাওয়া যাবে। এই তিনটি প্যাকের ডাটা শেষ হয়ে গেলে কানেকশান স্পিড কমে হবে 128Kbps।

আনলিমিটেড অ্যাড অন প্যাকের সাথেই কিছু লিমিটেড অ্যাড অন প্যাক লঞ্চ করেছে BSNL। 50টাকার প্যাকে গ্রাহকরা 500MB ডাটা পাবেন। 75 টাকার প্যাকে গ্রাহকরা পাবেন 1.5GB ডাটা। 170টাকা, 225 টাকা, 290 টাকা আর 501 টাকার প্ল্যানে যথাক্রমে 2.2GB, 4.2GB, 9GB আর 12GB ডাটা পাবেন BSNL পোস্টপেড গ্রাহকরা। এই ডাটা শেষ হয়ে গেলে প্রতি 10KB ডাটার জন্য 1 পয়সা খরচ হবে গ্রাহকের।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »